চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেলাগাম ধর্ষণ, পাকিস্তানের পঞ্জাবে জারি জরুরি অবস্থা

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: রাজনৈতিক পালাবদলের পরে শাহবাজ শরিফ 9Shehbaz Sharif) সরকার ক্ষমতায় আসীন হওয়ার পরেই গোটা দেশ অপরাধী আর সমাজবিরোধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। সবচেয়ে শোচনীয় অবস্থা পঞ্জাবে। যেখানকার মুখ্যমন্ত্রী আবার প্রধানমন্ত্রীর ছেলে হামজা শাহবাজ (Hamza Shehbaz)। প্রদেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা রুখতে জারি করা হচ্ছে জরুরি অবস্থা। সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী (Punjab Home Minister) আট্টা তারার 9Atta Tarar)। তাঁর কথায়, ‘প্রশাসন ও সমাজের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে লাগাতার ধর্ষণের ঘটনা। ফলে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছি।’

পঞ্জাবে গত মাস দেড়েক ধরেই কার্যত আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে এসে ঠেকেছে। প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে চার থেকে পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটছে। ফলে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন ছাত্রী-যুবতী সহ মহিলারা এবং তাঁদের অভিভাবকরা। অনেকেই ভয়ে ঘরের বাইরে মেয়েদের বের হওয়ার অনুমতি দিতে ভয় পাচ্ছেন। পুলিশ ও প্রশাসন ধর্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ায় রীতিমতো ক্ষোভে ফুঁসছেন পঞ্জাবের বাসিন্দারা।

ধর্ষণ যে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, তা স্বীকার করে নিয়েছেন পঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রী (Punjab Home Minister) আট্টা তারার (Atta Tarar)। বিষয়টি কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে মানবাধিকার কর্মী, মহিলা সংগঠনের পদাধিকারীদের পাশাপাশি সমাজের বিশিষ্টজনের সঙ্গেও লাগাতার আলোচনা চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ইতিমধ্যেই ধর্ষকদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ধর্ষণের বিরুদ্ধে বিশেষ প্রচারও (Anti Rape Campaign) চালানো হচ্ছে। পরিস্থিতি মোকাবিলার জন্য জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ