শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের আকাশে এখনও ঘনিয়ে রয়েছে যুদ্ধের কালো মেঘ। কেউ জানে না কখন আঘাত হানবে মিসাইল। জীবন খুবই অনিশ্চিত। কিন্তু সেই ভয় আর অনিশ্চয়তার মাঝেই ইরানের ইমাম হোসেন স্কোয়ারে দেখা গেল অন্যরকম ভিড়। যুদ্ধ পরিস্থিতিতে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী গণবিবাহের। যেখানে মেসিন গান নিয়ে বিয়ের মণ্ডপে হাজির ছিল বর-কনেরা। এই বিয়ের পিছনে ছিল জাতীয়তাবাদী উদ্দেশ্য। বিয়েতে যে সমস্ত বরকনে অংশ নিয়েছেন তাঁরা এক কথায় ইজরায়েল ও আমেরিকার বিরুদ্ধে দেশের জন্য নিজেদের জীবন বাজি রাখতে প্রস্তুত। 

ডোনাল্ড ট্রাম্প প্রতি মুহূর্তে হুমকি দিচ্ছেন। সেই হুমকির মুখে দেশের দেশের তরুণ সমাজের মনোবল বাড়াতে ইরান সরকারের পক্ষ থেকে সোমবার (১৮ মে) রাতে এই গণবিবাহের বিশেষ আয়োজন করা হয়। রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় আয়োজিত সেই বিশেষ অনুষ্ঠানে শত শত যুগল অংশ নেন। ইমাম হোসেন স্কোয়ারেই শতাধিক নারী-পুরুষের বিয়ে সম্পন্ন হয়। সুন্দর অনুষ্ঠানটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ইরান সরকারের এই বিশেষ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘জানফাদা’, যার বাংলা অর্থ হলো ‘আত্মোৎসর্গ’। 

ইরানের এই গণবিয়ের ছবি এখন গোটা বিশ্বের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছে। কারণ এটি শুধুই বিয়ে নয়, বরং যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে ভালোবাসা আর দেশপ্রেমকে একসঙ্গে তুলে ধরার এক অদ্ভুত আয়োজন। বিয়ের আয়োজন ছিল চমকে দেওয়ার মতোই। ইমাম হোসেন স্কোয়ারে বর-কনেরা সাধারণ কোনো গাড়িতে নয়, বরং সামরিক বাহিনীর মেশিনগানবাহী জিপ গাড়িতে চড়ে অনুষ্ঠানস্থলে হাজির হন। তবে বিয়ের মূল মঞ্চটি বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই কর্মসূচিতে যোগ দেওয়া ইরানিরা যেকোনো পরিস্থিতিতে দেশের স্বার্থে যুদ্ধ করতে এবং জীবন দিতে প্রস্তুত। ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জাতীয়তাবাদী কর্মসূচিতে ইতিমধ্যেই দেশের লাখ লাখ মানুষ যোগ দিয়েছেন। যার মধ্যে রয়েছেন স্বয়ং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ। 

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তিতে,তারপর….

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত, তদন্তে পুলিশ

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ