ফোনে কথা মোদি-পুতিনের, আলোচনায় উঠল ইউক্রেন প্রসঙ্গ

বাণিজ্যিক আদান-প্রদানের ওপর গুরুত্ব আরোপ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে শুক্রবার টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) । উভয়ের মধ্যে দ্বিপাক্ষিকস্তরের বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। এবারের আলোচনার উল্লেখযোগ্য বিষয়, দুইয়ের মধ্যে আলোচনায় উঠে এল ইউক্রেন প্রসঙ্গ। পাশাপাশি উভয় দেশের মধ্যে বাণিজ্যিক আদান-প্রদানের ওপর উভয় নেতাই গুরুত্ব আরোপ করেছেন। বাণিজ্যিক আমদানি-রফতানি বৃদ্ধির ক্ষেত্রে জোর দিয়েছেন সার ও ঔষধি ক্ষেত্রকে।

প্রধানমন্ত্রী মোদির দফতর (Pm Office) থেকে এই দুইয়ের কথোপকথনের খবর দিতে গিয়ে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রুশ প্রেসিডেন্ট পুতিন (Russian President Vladimir Putin) শুক্রবার টেলিফোনে কথা বলেন। উভয়ের মধ্যে দ্বিপাক্ষিকস্তরের বহু বিষয়ে কথা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিকস্তরের বেশ কিছু বিষয়ে দুই নেতা মত বিনিময় করেন। কথা হয় ইউক্রেন যুদ্ধ নিয়েও।’ গত বছর ভারত সফরে এসেছিলেন রুশ প্রেসিডেন্ট। বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে। সেই বৈঠকে বেশ কিছু বিষয়ে দুই শীর্ষনেতা ঐক্যমতে পৌঁছন। এদিনের টেলিফোনে প্রধানমন্ত্রী মোদি রুশ প্রেসিডেন্টকে (President )তাঁর ভারত সফরের কথা স্মরণ করিয়ে ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত কার্যকর করার আর্জি জানান।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুতিনকে (Vladimir Putin) টেলিফোনে প্রধানমন্ত্রী (PM Modi) বলেছেন, রাশিয়া ভারতের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। উভয় দেশের স্বার্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখা প্রয়োজন।

উল্লেখ করা যেতে পারে, ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর ভারত একাধিকবার বলে এসেছে আলাপ-আলোচনার মধ্য দিয়েই সমস্যা মিটিয়ে ফেলা দরকার।

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১