এই মুহূর্তে

ডেপুটি স্পিকারের কলকাঠিতে পাক-পঞ্জাব বেদখল ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক:  নিশ্চিত জয় হাতছাড়া হল ইমরানের (Imran) । সৌজন্যে ডেপুটি স্পিকার (deputy Speaker) ।

পাক-পঞ্জাব প্রদেশের আইনসভায় সব থেকে বেশি ভোট পেয়েছিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের প্রার্থী চৌধুরী পারভেজ ইলাহি।যদিও ডেপুটি স্পিকারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে জিতে গেলেন শাসকদল পাকিস্তান মুসলিম লিগ প্রার্থী (নওয়াজ) (PML-Q) হামজা।

পাক পঞ্জাব প্রদেশের (Pakpujab assembly) বিধানসভায় শুক্রবার ভোটাভুটি অনুষ্ঠিত হয় গত শুক্রবার। ফল প্রকাশে দেখা যায় হামজা(Hamza) পেয়েছিলেন ১৭৯টি ভোট। যদিও তাঁর নিকটতম প্রার্থী ইলাহির প্রাপ্ত ভোট ১৮৬। যদিও আইনসভার ডেপুটি স্পিকার দোস্ত মাজারি পাকিস্তান মুসলিম লিগ (কায়েদ আজম) দলের ১০টি ভোট বাতিল করে দেওয়ায় মাত্র তিনটি ভোটে জয়ী হন হামজা(Hamza) ।

স্পিকার এই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে ইমরানের (Imran) দল। সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে ইমরানের দলের তরফ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত অসাংবিধানিক। তারা ডেপুটি স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে (court) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত প্রাদেশিক বিধানসভার ভোটেও জয়ী হয়েছিলেন হামজা শরিফ। ভোট হয়েছিল ১৬ এপ্রিল। যদিও ডেপুটি স্পিকার (deputy Speaker) তাঁকে শপথবাক্য পাঠ করাতে অস্বীকার করেন।

পাক পঞ্জাব প্রদেশের আইনিসভার সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ১৫টিতে জয় পেয়েছিল তেহরিক-ই-ইনসাফ। উল্টোদিকে পাকিস্তান মুসলিম লিগ জয় পায় মাত্র চারটিতে। একটিতে জয়ী হয় নির্দল। পিএমএল (কিউ)-য়ের সংসদীয় দলের বৈঠক বসে গতকাল। বৈঠকে পারভেজ (Pervez Iahi) ইলাহিকে সর্বসম্মতিক্রমে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

মার্কিন নৌবাহিনীর কড়াকড়িতে হরমুজের দিকে ফিরল নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ