গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয় গিনিতে। রাজধানী কোনাক্রির দার এস সালাম এলাকায় বিশাল আবর্জনার স্তূপ ধসে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। আবর্জনার স্তূপের নীচে বেশ কয়েকটি ঘর চাপা পড়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও চলছে উদ্ধারকাজ।

দার এস সালামেই রয়েছে কোনাক্রির সবচেয়ে বড় ভাগাড়। প্রশাসন সূত্রে খবর, রবিবার ভোর প্রায় ৩টে নাগাদ শুরু হয় প্রবল বৃষ্টি। টানা বৃষ্টিতে আচমকাই নড়বড়ে হয়ে পড়ে আবর্জনার বিশাল স্তূপের একাংশ। কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে সেটি ধসে পড়ে আশপাশের বসতিতে। আবর্জনার নীচে চাপা পড়ে যান বহু মানুষ। সূত্রের খবর,  এখনও ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজ চলছে। এর আগে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছিল, ১৮টি দেহ উদ্ধার করা হয়েছে। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০-এ। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানেও তল্লাশি চালাচ্ছেন। এই বিপর্যয়ের আশঙ্কা অবশ্য আগে থেকেই ছিল। ধসের ঝুঁকি থাকায় প্রশাসন দার এস সালাম ভাগাড়টি রবিবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পাশাপাশি আশপাশের বাসিন্দাদেরও নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বহু পরিবার এলাকা ছেড়ে চলে গেলেও বেশ কিছু পরিবার সেখানে থেকে যায়।

আরও পড়ুনঃ ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

ঘটনাস্থলে পৌঁছন আঞ্চলিক প্রশাসন মন্ত্রী জেনাবু তুরে। তিনি জানান, উদ্ধারকাজের পাশাপাশি এলাকায় থাকা বাকি পরিবারগুলিকেও নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হবে। ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

যশোর রোডে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু গাড়ি, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল