দেউলিয়ার পথে বিখ্যাত মার্কিন প্রশাধনী সংস্থা Revlon

আগামী সপ্তাহে আদালতে যাচ্ছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দেউলিয়ার পথে আমেরিকার বিখ্যাত প্রশাধনী সংস্থা Revlon। ওয়ালস্ট্রিট জার্নালের রিপোর্ট তেমনই। সংস্থা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ওয়ালস্ট্রিট জার্নালে বলা হয়েছে, রেভলন আগামী সপ্তাহে আদালতে এই বিষয়ে পিটিশন ফাইল করবে।  রয়টার্স এই ব্যাপারে সংস্থার সঙ্গে যোগাযোগ করে। যদিও সংস্থার তরফ থেকে রয়টার্সকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, ধার-দেনায় জর্জরিত রেভলন (Revlon) মার্চে তাদের ধারের পরিমাণ ছিল ৩.৩১ বিলিয়ন মার্কিন ($3.31 billion) ডলার। ধার তো রয়েছেই। পাশাপাশি বাজারে তাদের তৈরি পণ্যের ধার আর আগের মতো নেই। ফলে, রেভলনের (Revlon) তৈরি পণ্য মার খাচ্ছে। সংস্থার কর্মীদের বেতন দিতে নাভিশ্বাস উঠে গিয়েছে কর্তৃপক্ষের।

ওয়ালস্ট্রিট জার্নাল গত সপ্তাহে একটি খবর প্রকাশ করে, যে খবরে বলা হয়েছিল গ্লেন্ডন ক্যাপিটাল ম্যানেজমেন্ট প্রাইভেট-লিমিটেড এবং কিং স্ট্রিট ক্যাপিটাল ম্যানেজমেন্ট রেভলনের ১.৭ বিলিয়ন ডলার ধার কী করে মিটিয়ে দেওয়া যায় তা নিয়ে আলোচনা করছে। এক সপ্তাহ কাটতে না কাটতে এল দুঃসংবাদ। রেভলন(Revlon)  দেউলিযা ঘোষণা করতে পারে বলে ইতোমধ্যে বাজারে গুঞ্জন শুরু হয়। সেই গুঞ্জনের ধাক্কায় তাদের শেয়ারের দাম এক ধাক্কায় ৪৬ শতাংশ পড়ে যায়।

জানা গিয়েছে, বিগত কিছু বছর ধরে রেভলন (Revlon) আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল। করোনা এবং লকডাউনের ধাক্কায় সংস্থার অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। এই সময়ের মধ্যে তারা পরিস্থিতি সামলে উঠতে পারেনি। যে কারণে তারা দেউলিয়া ঘোষণার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন সুগন্ধীর বিজ্ঞাপনে ধর্ষণ নিয়ে রসিকতা, Layer’r-র বিরুদ্ধে মামলা দিল্লি পুলিশের

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের