যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের খরচ সামলাতে রাজস্ব বাড়ানোর নতুন পথ খুঁজছে ইউক্রেন। সেই পরিকল্পনাতেই এবার উঠে এসেছে দেশের বিনোদন শিল্পকে আইনি স্বীকৃতি দেওয়ার প্রস্তাব। যা এত দিন নিষিদ্ধ ছিল। রাশিয়ার সঙ্গে দীর্ঘ সংঘাতের জেরে দেশের অর্থনীতিতে প্রবল চাপ তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে রাজস্ব বাড়ানোর সম্ভাব্য উৎস হিসেবে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট বা পর্ন ইন্ডাস্ট্রিকে বৈধ করার প্রস্তাব সামনে এসেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। এই উদ্যোগের পেছনে রয়েছেন ইউক্রেনের সাংসদ ইয়ারোস্লাভ জেলেজনিয়াক। তাঁর প্রস্তাবিত বিলের লক্ষ্য, পর্নোগ্রাফি সংক্রান্ত শিল্পকে আইনি কাঠামোর মধ্যে এনে তার থেকে কর আদায় করা। হিসাব অনুযায়ী, এই খাত বৈধ হলে বছরে প্রায় ২ কোটি ৫০ লক্ষ ডলার পর্যন্ত রাজস্ব সরকারের হাতে আসতে পারে। জেলেজনিয়াকের বক্তব্য, সেই অর্থ দিয়ে যুদ্ধের প্রয়োজনে প্রায় ৩০ হাজার ড্রোন কেনা সম্ভব।

বর্তমান ইউক্রেনীয় আইনে পর্নোগ্রাফিক ছবি বা ভিডিও তৈরি, রাখা কিংবা ছড়িয়ে দেওয়া অপরাধ হিসেবে গণ্য হয়। এই ধরনের অপরাধে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেলের সাজা হতে পারে। কিন্তু আইন থাকলেও বাস্তবে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট তৈরির প্রবণতা বন্ধ হয়নি। গোপনে বহু নির্মাতা এই কাজ চালিয়ে যাচ্ছেন এবং অনলাইনের মাধ্যমে সেই কনটেন্ট ছড়িয়ে পড়ছে। সমস্যা একাটাই, এই বিপুল আর্থিক কর্মকাণ্ডের কোনও বৈধ কর কাঠামো নেই। ফলে সরকারও এই ব্যবসা থেকে নিয়মিত রাজস্ব পাচ্ছে না। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর উদ্ধৃত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ইউক্রেনের প্রায় ৭ হাজার ৯০০ জন কনটেন্ট ক্রিয়েটর OnlyFans-এর মাধ্যমে মোট ১৩ কোটি ১০ লক্ষ ডলারেরও বেশি আয় করেছিলেন।

আরও পড়ুন: ৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

OnlyFans-এর মূল সংস্থা Fenix International-এর পরিসংখ্যান থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে। কিন্তু সেই আয়ের উপর কর আদায় করতে গিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা। কয়েকজন ক্রিয়েটর নিজেদের উপার্জন সরকারের কাছে ঘোষণা করার পর তাঁদের বিরুদ্ধে কর ফাঁকির পাশপাশি বেআইনিভাবে প্রাপ্তবয়স্ক কনটেন্ট তৈরির অভিযোগও ওঠে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই বিতর্ক আরও তীব্র হয়েছে কয়েক জন কনটেন্ট ক্রিয়েটরের অভিজ্ঞতার পর। OnlyFans ক্রিয়েটর সভিতলানা দ্বর্নিকোভা জানিয়েছেন, এক সকালে মেয়েকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপ, হার্ড ড্রাইভ এবং প্রায় ২০ হাজার ডলার নগদ অর্থ। দ্বর্নিকোভার অভিযোগ, মামলা বন্ধ করে দেওয়ার বিনিময়ে তাঁর কাছে ঘুষ চাওয়া হয়েছিল। তিনি সেই প্রস্তাবে রাজি হননি। তাঁর দাবি, ইতিমধ্যেই প্রায় ৯ লক্ষ ডলার কর হিসেবে দিয়েছেন। তাহলে কর দেওয়ার পরেও তাঁকে কেন অপরাধী হিসেবে দেখা হবে এই প্রশ্নই তুলেছেন তিনি। বিষয়টি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে পিটিশনও জমা দেন দ্বর্নিকোভা। সেখানে পর্নোগ্রাফি শিল্পকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। পিটিশনটি দ্রুত সমর্থন পায়। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর দাবি, মাত্র এক সপ্তাহের মধ্যেই ২৫ হাজারের বেশি মানুষ তাতে সই করেন। এর পরেই জেলেনস্কি জানান, পর্নোগ্রাফি বৈধ করার প্রস্তাবটি সংসদে আলোচনার জন্য বিবেচনা করা হবে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার বাজারে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

মিয়ামি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, বিধ্বস্ত অ্যামাজনের পণ্যবাহী বিমান, নিহত ৫

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

মিলনমেলা প্রাঙ্গনে আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের