৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার আট দশক পেরিয়ে দেশ যখন আধুনিকতার দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে। সময়ের সঙ্গে বদলেছে গ্রাম, বদলেছে মানুষের জীবনযাত্রা। বিদ্যুৎ পৌঁছেছে প্রত্যন্ত এলাকার বহু ঘরেও। কিন্তু সেই উন্নয়নের আলো থেকে  এখনও অনেকটাই দূরে ছিলেন নামখানার নারায়ণগঞ্জ এলাকার ৭৫ বছরের এক বৃদ্ধ দম্পতি। জরাজীর্ণ একচিলতে ঘর, মাটির মেঝে আর হ্যারিকেনের ধোঁয়াটে আলো, এই ছিল তাঁদের দীর্ঘদিনের জীবন। সন্ধ্যা নামলেই ঘরজুড়ে নেমে আসত অন্ধকার। আলো বলতে কখনও হ্যারিকেন, কখনও ছোট্ট ল্যাম্প। সেই আলোয় কোনওরকমে রাত পার করতেন বৃদ্ধ দম্পতি। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, তার উপর বিদ্যুতের মতো একটি মৌলিক পরিষেবার অভাব, বছরের পর বছর এভাবেই কেটে গিয়েছে তাঁদের জীবন। তবে অবশেষে বদল এল সেই চেনা ছবিতে। অন্ধকার ঘরে জ্বলল বিদ্যুতের আলো। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে বৃদ্ধ দম্পতির ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন সাগর বিধানসভার বিজেপি বিধায়ক সুমন্ত মণ্ডল।

বৃদ্ধ  দম্পতির পরিস্থিতির কথা জানতে পারেন বিধায়ক। এরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। বিদ্যুৎ সংযোগ পৌঁছনোর পর যখন প্রথমবার ঘরের ভিতর বৈদ্যুতিক আলো জ্বলে উঠল, তখন সেই দৃশ্য ছিল অত্যন্ত আবেগঘন। যে ঘরে এতদিন হ্যারিকেনের ম্লান আলোই ছিল একমাত্র ভরসা, সেখানেই এবার রাতের অন্ধকার দূর করল বৈদ্যুতিক আলো। এলাকার বিধায়কের মানবিক এই উদ্যোগে  আবেগপ্রবণ হয়ে পড়েন ৭৫ বছরের গৌর দাস ও তাঁর ৭০ বছর বয়সী স্ত্রী কল্পনা দাস। জানা গিয়েছে, নামখানা গ্রাম পঞ্চায়েতের নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা এই বৃদ্ধ দম্পতি। ইন্দিরা গান্ধীর আমলে পাওয়া একটি ছোট জরাজীর্ণ ঘরেই তাঁরা দীর্ঘদিন ধরে  বসবাস করছিলেন। কয়েক বছর আগে তাঁদের মানসিক ভারসাম্যহীন একমাত্র সন্তানের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর,  বাড়ির আশপাশে বিদ্যুতের খুঁটি পৌঁছালেও টাকার ওভঅভাবে তাঁদের ঘরে মিটার বসেনি। 

জানা গিয়েছে, দম্পতির বাড়িতে ছিল না শৌচালয় এবং শোওয়ার জন্য খাটও। তাঁরা এতদিন মাটির মেঝেতেই রাত কাটাতেন। এই সব জানতে পেরেই পাশে দাঁড়ান সাগর বিধানসভার বিজেপি বিধায়ক সুমন্ত মণ্ডল। তাঁর  উদ্যোগে ঘরে সুইচ বোর্ড ও আলো লাগানোর পাশাপাশি নতুন খাট এবং শৌচালয় তৈরির ব্যবস্থাও করা হয়। বিদ্যুতের সংযোগ আসার পর বিধায়ক নিজে সুইচ টিপে আলো জ্বালান। 
 
 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার বাজারে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

মিয়ামি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, বিধ্বস্ত অ্যামাজনের পণ্যবাহী বিমান, নিহত ৫

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

মিলনমেলা প্রাঙ্গনে আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের