ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত অন্তত ১০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনজুড়ে ফের বড়সড় হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার (২৯ জুন) ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গ্লাইড বোমার একাধিক হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ইউক্রেনীয় প্রশাসন। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ শহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বিশেষ করে দিনিপ্রো, জাপোরিঝঝিয়া এবং খারকিভে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।

দিনিপ্রো শহরে রুশ হামলায় অন্তত ৬ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। বিস্ফোরণে একটি স্কুল, একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ড্রোন হামলা চালানো হয় জাপোরিঝঝিয়ায় একটি যাত্রীবাহী মিনিবাসে। এতে ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে সাত বছরের একটি শিশুও রয়েছে। মোট ৮ জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। অন্যদিকে, খারকিভে গ্লাইড বোমা হামলায় ২৩ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের জেরে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।

আরও পড়ুন: প্রবল ঝড়-বৃষ্টিতে ই-রিকশার উপর ভেঙে পড়ল নিম গাছ, মৃত ৫

হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দিনিপ্রোর গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তিনি ইউক্রেনের আকাশ সুরক্ষায় ইউরোপের দেশগুলোকে নিজস্ব অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও জোরদার করার আহ্বান জানান।। এদিকে, এই হামলা নিয়ে এখনও পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। যুদ্ধের শুরু থেকেই রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে বেসামরিক এলাকায় হামলার অভিযোগ তুললেও, দুই পক্ষই সেই অভিযোগ অস্বীকার করে আসছে।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের