রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাতভর ভয়াবহ হামলায় রক্তাক্ত ইউক্রেনের কিয়েভ অঞ্চল। একাধিক এলাকায় চালানো হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪২ জন। হামলার জেরে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। হামলার জেরে বুচা জেলার ক্ষতিগ্রস্ত এলাকা থেকে শত শত বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

তাকাচেঙ্কো জানিয়েছেন, হামলায় বুচা জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই ৩৮০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। একাধিক আবাসিক এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রুশ হামলায় অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের গভর্নর। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে একটি রেস্তোরাঁতেও। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছেন জরুরি পরিষেবা ও উদ্ধারকারী দলের সদস্যরা।

আরও পড়ুন: এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

এদিকে গত তিন দিন ধরে প্রায় টানা রুশ বিমান হামলার মুখে পড়েছে কিয়েভ। একের পর এক হামলায় শহরের স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন পরিষেবার উপরও এর প্রভাব পড়েছে। হামলার কারণে কিয়েভের অর্থনৈতিক কর্মকাণ্ডেও বড় ধাক্কা লেগেছে। সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যও কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই হামলায় রাজধানী ও সংলগ্ন অঞ্চলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের