এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় কারণেই সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নীরজের অনুপস্থিতি ভারতের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা।

জানা গিয়েছে, দুইবারের অলিম্পিক পদকজয়ী অনুশীলনের সময় গোড়ালিতে চোট পান। এই আঘাতের কারণেই নীরজ চোপড়া এশিয়ান গেমস এবং ডায়মন্ড লিগ ফাইনাল থেকে বাদ পড়েছেন। নীরজ নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন।   চিকিৎসক এবং দলের সঙ্গে আলোচনা করার পর চলতি মরসুমের বাকি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নীরজের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চোট থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা। বড় প্রতিযোগিতায় দ্রুত ফেরার বদলে চিকিৎসক ও দলের পরামর্শ মেনে পুনর্বাসনে মন দিতে চাইছেন তিনি। খেলোয়াড় জানিয়েছেন, সুস্থ হয়ে আরও শক্তিশালীভাবে ট্র্যাকে ফেরাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

আরও পড়ুন: গালওয়ানে ভারতের সেনাদের উপরে হামলার নেতৃত্বে থাকা সেনা আধিকারিক বরখাস্ত

২০২৬ মরসুমের শুরুটা নীরজের জন্য খুব একটা সহজ ছিল না। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর ধীরে ধীরে প্রতিযোগিতায় ফিরছিলেন তিনি। সম্প্রতি লুসানে ডায়মন্ড লিগে মরসুমের সেরা পারফরম্যান্স করে নিজের ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন ভারতের অলিম্পিক পদকজয়ী তারকা।  নীরজ জানিয়েছেন, তিনি মনে করছিলেন অবশেষে নিজের কাঙ্ক্ষিত ছন্দের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। তাই এই চোট তাঁর কাছে বিশেষভাবে হতাশাজনক। ২০২৬ সালের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানের আইচি-নাগোয়া অঞ্চলে। প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ১৯ সেপ্টেম্বর।  

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

গালওয়ানে ভারতের সেনাদের উপরে হামলার নেতৃত্বে থাকা সেনা আধিকারিক বরখাস্ত

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ