ইরানে গোপন হামলা চালাল সৌদি আরব, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানে গোপন সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব, এমনটাই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, মার্চ মাসে সৌদি ভূখণ্ডে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, এই প্রথমবার সৌদি আরব সরাসরি ইরানের মাটিতে সামরিক অভিযান চালাল। যা সৌদি আরবের প্রতিরক্ষা কৌশলে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। সুত্রের খবর, যুদ্ধের সময় ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রনালি-র নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে।
গত ৫ এপ্রিল আমিরাতের বরুজ পেট্রোকেমিক্যাল সাইটে ইরানি হামলার জবাবে ইজরায়েল ও আমিরাত যৌথভাবে ইরানের সাউথ পার্স পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আক্রমণ চালায়। যুদ্ধ চলাকালে ইজরায়েল আমিরাতকে ‘আয়রণ ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও সাহায্য করেছে বলে জানা গিয়েছে। সৌদি আরবের এই সামরিক তৎপরতা এবং পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের একটি গোপন সমঝোতা হয়েছে।রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্চের শেষ সপ্তাহে সৌদি আরব শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার পর পাল্টাপাল্টি হামলা চালায় এবং ইরানকে সতর্ক করে যে, ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সৌদি আরবের পাল্টা পদক্ষেপের পর দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসে বলে জানা গিয়েছে। পরবর্তী সময়ে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সংঘাত নিয়ন্ত্রণের চেষ্টা হয় এবং হামলার মাত্রাও অনেকটা কমে। যদিও পরিস্থিতি আপাতত কিছুটা শান্ত, তবু মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ এখনও অত্যন্ত স্পর্শকাতর। বিশেষজ্ঞদের মতে, সামরিক ও কূটনৈতিক পদক্ষেপের এই নতুন ধারা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ