কলম্বিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! স্কুলবাস খাদে উল্টে মৃত ১৭, আহত ২০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা। স্কুলবাস খাদে উল্টে প্রায় ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। জানা গিয়েছে দুর্ঘটনার শিকার বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্কসহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন। ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার উত্তরাঞ্চলে ।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভোর প্রায় ৫টা ৪০ মিনিটে রেমেদিওস ও সারাগোসা সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গিয়েছে বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে যায়। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলেছে। স্থানীয় গভর্নর জানিয়েছেন, উত্তর কলম্বিয়ার একটি গ্রামীণ এলাকায় স্কুল শিশুদের বহনকারী একটি বাস পাহাড় থেকে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। তাতেই ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। অ্যান্টিওকুইয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান এক্স হ্যান্ডেলে এই ঘটনা নিয়ে বলেছেন, বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেডেলিনের দিকে যাচ্ছিল এবং অ্যান্টিওকুইনো হাই স্কুলের শিক্ষার্থীদের বহন করছিল।

আরও পড়ুন: ট্যুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়া সফর, পাকিস্তানি যোগ! সিডনিতে হামলাকারী জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ

অ্যান্টিওকুইয়ার গভর্নর বলেছেন বাসে থাকা শিক্ষার্থীরা তাদের গ্র্যাজুয়েশন উদযাপন করতে সমুদ্রসৈকতে গিয়েছিলেন। সেখান থেকেই অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিলেন। বছর শেষে এমন এক দুর্ঘটনা সকলের কাছেই “অত্যন্ত বেদনাদায়ক” বলে তিনি মন্তব্য করেছেন। তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এই সফর স্কুলের আয়োজনে ছিল না। শিক্ষার্থীরা নিজেরা আয়োজন করেছিলেন। নিহতদের মধ্যে বাসচালক জনাতান তাবোর্দা কোকাকোলোও রয়েছেন। তিনি পর্যটন পরিবহন সংস্থা প্রিকালচারের হয়ে কাজ করতেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে আনতিওকিয়া পর্যটন নেটওয়ার্ক। সেগোভিয়ার মেয়র এডউইন কাস্তানেদা জানিয়েছেন আহতদের বয়স ১৬ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের ভর্তি করা হয়েছে সেগোভিয়া ও রেমেদিওসের বিভিন্ন হাসপাতালে । দুর্ঘটনার পর লিসেও আনতিওকেনো হাই স্কুল সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ২০২৫ সালের গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা যারা এই ভ্রমণে অংশ নিয়েছিল, এই গভীর শোকের মুহূর্তে আমরা তাদের এবং আমাদের পুরো সম্প্রদায়ের পাশে আছি।”

প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে