ট্যুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়া সফর, পাকিস্তানি যোগ! সিডনিতে হামলাকারী জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকতে ঘটে গিয়েছে ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা। ইহুদিদের উৎসবের সময়ে দুই ব্যক্তি নির্বিচারে গুলি চালায়। তাতেই মৃত্যু হয়েছে ১৫ জনের।  এই হামলাকে কেবল গত তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ায় সবচেয়ে মারাত্মক বন্দুকবাজের হামলা হিসেবেই বর্ণনা করা হয়েছে। এই ঘটনাকে একটি পরিকল্পিত জঙ্গি হামলা এবং ইহুদি-বিরোধী আক্রমণ হিসেবেও বিবেচনা করা হচ্ছে।  তদন্তে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর সব তথ্য। জানা গিয়েছে হামলাকারীরা  পাকিস্তানি। তাদের সঙ্গে জঙ্গি যোগেরও প্রমাণ মিলেছে বলে দাবি করা হচ্ছে।

হামলায় জড়িত দুই জঙ্গি হলেন হলেন বাবা ও ছেলে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পুলিশ ২৪ বছর বয়সী নাভিদ আকরাম এবং তার ৫০ বছর বয়সী বাবা সাজিদ আকরামকে শনাক্ত করেছে। হামলার সময় পুলিশের পাল্টা গুলিতে সাজিদ আকরাম ঘটনাস্থলেই মারা যান, আর নাভিদ আকরাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এই ঘটনায় মোট ১৬ জন প্রাণ হারান, যার মধ্যে ১৫ জন  সাধারণ নাগরিক এবং একজন হামলাকারী।

অস্ট্রেলিয়ার তদন্তকারী সংস্থাগুলির মতে, ২০১৯ সালে নাভিদ আকরামের ISIS-এর সঙ্গে যোগসূত্র ছিল। নাভিদের জন্ম অস্ট্রেলিয়ায়, অন্যদিকে তার বাবা সাজিদ আকরাম পাকিস্তান থেকে পর্যটন ভিসায় অস্ট্রেলিয়ায় এসেছিলেন। তবে সিডনি পুলিশ এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। সবচেয়ে আশ্চর্যজন বিষয়, সাজিদ আকরামের কাছে ছয়টি বন্দুকের বৈধ লাইসেন্স ছিল এবং এগুলিই হামলায় ব্যবহৃত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে।

আরও পড়ুন: সিডনিতে নির্বিচারে গুলি চালিয়ে ১৫ জনকে খুন করা বাবা-ছেলের পাকিস্তানি যোগ

রবিবার প্রায় ১০ মিনিট ধরে গুলিবর্ষণ চলেছে।  বন্ডি সমুদ্র সৈকতের কাছে একটি পার্কে ইহুদি সম্প্রদায়ের হনুক্কা উদযাপনের সময় এই হামলার ঘটনা ঘটে, যেখানে প্রায় ১,০০০ মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাটি প্রায় ১০ মিনিট স্থায়ী হয়েছিল এবং গুলির শব্দ শুনে শত শত মানুষ নিরাপদ স্থানে পালিয়ে যায়। এই হামলায় ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আহতদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং শীর্ষ নিরাপত্তা সংস্থাগুলি এটিকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি বলে মনে করেছেন এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের  দৃষ্টিকোণ থেকে তদন্ত চলছে।

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি