ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে খেতে হল গুঁতো, মঞ্চ ভেঙে হত শিশু-সহ চার

হাসপাতালে ভর্তি তিন শতাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সাধে কি বলে ষাঁড়ের বুদ্ধি কম! বুদ্ধি থাকলে তো আর সে ষাঁড় হত না। কলম্বিয়ার তোলিমাতে  এল এসপিনাল স্টেডিয়ামে ষাঁড়ের লড়াই (bullfight) চলার সময় একটি দর্শক মঞ্চ ভেঙে পড়ে চারজন নিহত হয়েছেন।মৃতদের মধ্যে দুজন মহিলা, একজন পুরুষ ও একটি শিশু রয়েছে। আর হাসপাতালে ভর্তি তিনশোর বেশি। বেশ কয়েকজন আবার গুঁতো খেয়েছেন। একেবারে হুলুস্থুলু কাণ্ড।  খবর বিবিসির।

ষাঁড়ের লড়াই (bullfight) বললেই প্রথমেই মনে পড়ে কলম্বিয়ার কথা। বলা যেতে পারে, ষাঁড়ের লড়াইয়ের (bullfight) দৌলতে কলম্বিয়া সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসে। ষাঁড়ের লড়াই (bullfight) হয়েছিল রবিবার, স্যান পেদ্রো উৎসব উপলক্ষে।  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য। ভাইরাল হওয়া দৃশ্যে দেখা গিয়েছে, দর্শকে ভর্তি তিনতলা মঞ্চটি ভেঙে পড়ছে। আতঙ্কে মানুষ পাগলা ষাঁড়ের মতো এদিক-ওদিক ছোটাছুটি করছেন।

কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট ইভান দুক এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। আর যিনি দেশের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন, সেই গুস্তাভো পেত্রো জানিয়েছেন, তিনি প্রথম থেকে এই খেলার বিরুদ্ধে ছিলেন। আর ঘটনার পর তিনি সংবাদমাধ্যমকে জানান,  ‘‘আমি মেয়রদের বলছি তাঁরা যেন মানুষ কিংবা পশুর মৃত্যু হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন না করেন। এ ধরনের ঘটনা এবারই প্রথম ঘটেনি। এর আগেও হয়েছে। ’

উল্লেখ করা যেতে পারে, পেত্রো কলম্বিয়ার রাজধানী বোগোতে মেয়র থাকাকালীন শহরটিতে ষাঁড়ের লড়াই (bullfight) নিষিদ্ধ করেছিলেন। এর আগে গত শনিবার এল এসপিনাল স্টেডিয়ামে ষাঁড়ের লড়াইয়ের (bullfight) আয়োজনে বেশ কয়েকজন ব্যক্তি আহত হন।

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২