কাতারে থেকে চলছিল গোপন তথ্য পাচার! গ্রেফতার ইরানি রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অশান্ত মধ্যপ্রাচ্য। গত শনিবার ইরানের উপর ইজরায়েল ও আমেরিকা চালোর পর মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করেছে । এর মধ্যেই বুধবার (৪ মার্চ)  কাতারের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ভোরের দিকে এক শ্বাসরুদ্ধকর অভিযানে ইরানের   সামরিক শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-র সঙ্গে যুক্ত দুইটি  আলাদা গুপ্তচর চক্রের ১০ সদস্যকে  গ্রেফতার করেছে।

কাতারের শীর্ষ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।  গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কাতারের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক  পরিকাঠামো সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহ এবং পাচারের পাশাপাশি দেশটিতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার  অভিযোগ আনা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাতারে গুপ্তচরদের গ্রেফতারের  আঞ্চলিক নিরাপত্তায়  নিয়ে উদ্বেগ তৈরি করেছে। কাতারের আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ১০ জনের মধ্যে সাতজন সরাসরি গুপ্তচরবৃত্তির সঙ্গে নিয়োজিত ছিলেন। তাদের মূল দায়িত্ব ছিল কাতারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক ঘাঁটির অবস্থান এবং এর নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য সংগ্রহ করা।   

আরও পড়ুন: রাজৌরিতে অনুপ্রবেশের ছক বানচাল, সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি সেনার

গ্রেফতারের পর তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা  আইআরজিসি-র সঙ্গে নিজেদের সরাসরি  যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তারা স্বীকারোক্তি দিয়েছেন যে তারা সরাসরি ইরানি রেভল্যুশনারি গার্ডের নির্দেশে কাতারের সামরিক  পরিকাঠামোতে নাশকতামূলক কার্যক্রম চালানোর জন্য দায়িত্ব পেয়েছিলেন। তাদের কাছ থেকে বেশ কিছু আধুনিক তথ্যপ্রযুক্তি সরঞ্জাম এবং ড্রোন সংক্রান্ত নথি  বাজেয়াপ্ত করা হয়েছে।   এই চক্রের সদস্যরা  কবে থেকে কাতারে সক্রিয় ছিলেন, যুদ্ধের আবহেই তাদের সক্রিয় করা হয়েছে কিনা তা নিয়ে  তদন্ত চলছে। 

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

মাঝে আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি, আতঙ্কে যাত্রীরা

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির