চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Chicago: শিকাগোর স্বাধীনতা দিবসের অনু্ষ্ঠানে গুলিবৃষ্টি, হত নয়

আন্তর্জাতিক ডেস্ক: রক্তাক্ত শিকাগোর ( Chicago) স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এই নিয়ে দ্বিতীয়বার। বন্দুকবাজের একটানা নয় ঘণ্টার হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে নয়জন। কোনও কোনও সংবাদমাধ্যমে মৃতের সংখ্যা ছয় বলা হয়েছে। ঘটনায় আহত (injured) আরও ৫৭। এদের মধ্যে অধিকাংশের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান। পুলিশ ওই আততায়ীকে গ্রেফতার করেছে। ধৃতের নাম রবার্ট ক্রিমো (Robert Crimo)। বয়স মাত্র ২২ বছর। প্রেসিডেন্ট (President) জো বাইডেন এবং ফার্স্ট লেডি (First Lady) জিল ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।      

প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে আততায়ী একটি ছাদ (roof) থেকে গুলি চালাতে শুরু করে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে আসা মানুষজন আতঙ্কিত হয়ে অন্ধের মত নিরাপদ স্থান খোঁজাখুঁজি শুরু করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভয়ার্ত ছবি।  

হাইল্যান্ড পার্ক পুলিশের কম্যান্ডারের বয়ান অনুযায়ী, ঘড়িতে তখন সকাল সাড়ে ছয়টা (স্থানীয় সময়)। স্বাধীনতা দিবসের (Indipendence day celebration)  কুচকাওয়াজ সবে শুরু হয়েছে। আচমকাই অনুষ্ঠান সংলগ্ন একটি বাড়ির ছাদ থেকে এক যুবক বদ্ধ উন্মাদের মতো গুলি চালাতে শুরু করে। ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়। মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করে। অনেকেই অনুষ্ঠান দেখতে এসেছিল তাদের সন্তানদের নিয়ে। গুলি আর হুড়োহুড়ি দেখে তারা চিৎকার শুরু করে। মুহূর্তের মধ্যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বদলে যায় বিভীষিকায়।

পুলিশ (police) সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে সংবাদমাধ্যমে বলা হয়েছে, ঘটনাস্থলে প্রাণ হারান চারজন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও পাঁচজনের। আততায়ীকে ধরতে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়েছে। প্রসঙ্গত, গত বছরেও আমেরিকার স্বাধীনতা দিবসের সপ্তাহে আততায়ীর গুলিতে প্রাণ হারান ১৯জন। ঘটনায় জখম হন আরও ১০০জন।

Published by:

Share Link:

More Releted News:

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ