সুপার টাইফুন ‘চাম্পি’র তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ানে মৃত ১, আহত ৫০০! বাতিল শতাধিক বিমান

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল ঝড়, মুষলধারে বৃষ্টি আর উত্তাল ঢেউয়ের দাপটে বিপর্যস্ত তাইওয়ান। শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’র আঘাতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি, আহত হয়েছেন ৫০০-এর বেশি মানুষ। ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে গাছপালা, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে লক্ষাধিক বাড়ি। ব্যাহত হয়েছে বিমান ও সড়ক যোগাযোগও। পরিস্থিতির মোকাবিলায় একাধিক এলাকায় বন্ধ রাখা হয়েছে স্কুল-অফিস। তাইওয়ান ছেড়ে এবার চিনের উপকূলের দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। 

তাইওয়ানের উপর দিয়ে বয়ে যায় শক্তিশালী টাইফুন ‘চাম্পি’। ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় দ্বীপরাষ্ট্রটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তাল ঢেউয়ে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। টাইফুনের দাপটে বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়ে। বিপর্যস্ত হয় বিদ্যুৎ পরিষেবা ও যোগাযোগব্যবস্থা। একসময় ১ লক্ষ ৬৭ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। যদিও পরবর্তী সময়ে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ ফেরানো সম্ভব হয়েছে।  ঝড়ের প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। তাইওয়ানের পরিবহণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার (২৪ অক্টোবর) বাতিল করা হয়েছে ২৪২টি ফ্লাইট। এর আগের দিন, শুক্রবার বাতিল হয়েছিল প্রায় এক হাজার বিমান। ফলে যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে। 

আরও পড়ুন: জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুম্বইয়ে ATS-এর জালে সন্দেহভাজন

রাজধানী তাইপেতেও প্রবল হাওয়া ও মুষলধারে বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে তাইপে-সহ উত্তর ও মধ্য তাইওয়ানের বিস্তীর্ণ এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো স্কুল ও অফিস বন্ধ রাখা হয়েছে। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের অন্যতম শক্তিশালী এই সুপার টাইফুন উত্তর-পূর্ব উপকূল অতিক্রম করার পর ধীরে ধীরে দুর্বল হয়েছে। তবে ঝড়টির কেন্দ্রের কাছে এখনও ঘণ্টায় প্রায় ১২৬ কিলোমিটার বেগে বাতাস বইছে।তাইওয়ান পেরিয়ে এবার উত্তর দিকে মোড় নিয়েছে চাম্পি। ঘূর্ণিঝড়টি চীনের উপকূলের দিকে এগিয়ে চলেছে। পরবর্তী সময়ে দক্ষিণ জাপানেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ঝড়ের গতিপথের দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।

 

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে