এই মুহূর্তে

তাপমাত্রা ৫০ ডিগ্রি, পেটেই মরছে সন্তান

আন্তর্জাতিক ডেস্ক:  দিল্লি ফিরল পাকিস্তানে। পারদ স্পর্শ করল ৫০ ডিগ্রি সেন্টিগ্রেডের (50 Celsius ) ঘর। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বেলা বাড়তেই রাস্তাঘাঠ ফাঁকা।

গোদের ওপর বিষফোঁড়া হয়ে উঠেছে লোডশেডিং। ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টাই সেখানে বিদ্যুৎ (power)  থাকে না। সব থেকে অসুবিধের মধ্যে পড়েছে হাসপাতাল। বড় ধরনের কোনও অপারেশন করার ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকেরা। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সে ব্যাপারে না সরকার (govt) কিছু বলতে পারছে না বিদ্যুৎ বন্টন সংস্থা।

বহু মহিলার গর্ভে থাকাকালীন সন্তানের মৃত্যু হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে মহিলা জন্ম দিচ্ছে মৃত সন্তানের। তথ্য বলছে, প্রতি এক ডিগ্রি সেলসিয়াস (Celsius) তাপমাত্রা বৃদ্ধি পেলে গর্ভে থাকাকালীন সন্তানের (Child) মৃত্যু এবং মৃত সন্তানের জন্ম দেওয়ার হার বাড়ে পাঁচ শতাংশ করে। যে তথ্য চমকপ্রদ, তা হল পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ মহিলাই গর্ভস্থ হন গরমে। আর অধিকাংশই নাবালিকা। আর্থির কারণে পরিবার তাদের বিয়ে দিতে বাধ্য হন।

তাদের একজন ওয়াদেরি। বয়স মাত্র ১৭ বছর। কিছুদিন আগে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। এই অসহ্য গরমে তাঁকে কাজ করতে হচ্ছে। সন্তানকে রেখে দিয়েছে ছায়ায়। ছেলে কান্নাকাটি করলে তাঁকে যাতে স্তনদান (breastfeeding) করতে পারেন, সে কারণে বাড়িতে না রেখে কাজের জায়গায় নিয়ে আসা। একা ওয়েদেরি নয়, ওয়াদেরির মতো পাকিস্তান হাজার-হাজার ওয়াদেরি রয়েছে, যাদের এই গরম সহ্য করে কাজ করতে হচ্ছে।

আরও পড়ুন পাক নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ইমরান

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

মার্কিন নৌবাহিনীর কড়াকড়িতে হরমুজের দিকে ফিরল নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ