জঙ্গিদের খতমের তালিকায় ইমরান, যে কোনও সময়ে হামলা

সরকারের কাছে রিপোর্ট পেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Ex Pak PM Imran Khan) খুন করার ছক তৈরি জঙ্গিদের। নির্ভরযোগ্য সূত্রে সে দেশের সন্ত্রাসদমন শাখা (Counter-Terrorism Department বা CTD) এই খবর পেয়েছে। এই পরিকল্পনার কথা তারা শাহবাজ সরকারকে (Govt) জানিয়ে দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা আরও কঠোর করা পরামর্শ দিয়েছে। সন্ত্রাস দমন শাখার রিপোর্ট অনুসারে, জঙ্গিরা এই ব্যাপারে আফগানিস্তানের (Afghanistan) এক কুখ্যাত আততায়ীর সঙ্গে যোগাযোগ করেছে। ইমরানকে খুন করতে তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। 

ইমরানকে খুনের পরিকল্পনার কথা ফাঁস করেছে পত্রিকা জং (Jang)। তাদের পত্রিকায় প্রতিবেদন উদ্ধৃত করে জিও নিউজ জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়া (Khyber Pakhtunkhwa) পুলিশের এক পদস্থকর্তা জানিয়েছেন, গত ১৮ জুন এই ব্যাপারে সন্ত্রাস দমন শাখার তরফ থেকে সতর্ক করে দিয়ে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ((Ex Pak PM Imran Khan) নিরাপত্তা নিশ্ছিদ্র করার পরামর্শ দেওয়া হয়েছে। 

কিছুদিন আগে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-য়ের (Pakistan Tehreek-e-Insaaf ) তরফ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, তাদের নেতার ওপর যে কোনও সময়ে হামলা হতে পারে। সরকার যেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ((Ex Pak PM Imran Khan) নিরাপত্তা কঠোর করেন। সেটা খুব বেশিদিনের কথা নয়। পিটিআই নেতা ফয়াজুল হাসান চৌহান টুইট করে সেই আশঙ্কার কথা প্রকাশ করেন। পরে তিনি একটি বৈদ্যুতিন চ্যানেলকে জানান দলের নেতাকে খুন করার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে। ফয়াজুল হাসানের দাবি অনুযায়ী, ইমরানকে খুন করার দায়িত্ব দেওয়া হয়েছে  আফগানিস্তানের (Afghanistan)কুখ্যাত জঙ্গি কোচিকে। তিনি পাক সরকারের কাছে ইমরানের নিরাপত্তা আরও কঠোর করার আর্জি জানান। সেই আশঙ্কা যে পুরোপুরি ভুল নয়, সেটা পাকিস্তানের সন্ত্রাসদমন শাখার বিবৃতি থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে।  

আরও পডু়ন হয় নির্বাচন, না হলে নির্বাসন: পাক-সরকারকে ‘বাউন্সার’ ইমরানের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের