চ্যাটজিপিটির বিরুদ্ধে হতে চলেছে প্রথম মানহানির মামলা

ক্ষতিপূরণ বাবদ ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলার খোয়াতে হতে পারে চ্যাটজিপিটির।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় চ্যাটজিপিটি (ChatGPT) আগেই নিষিদ্ধ (Banned) করেছে ইতালি (Italy)। এবার চ্যাটজিপিটির মালিকানাধীন প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে এবার মানহানির মামলা হতে চলেছে অস্ট্রেলিয়ায়। সেদেশের এক মেয়রের সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এই মামলা হতে চলেছে। সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এই খবর জানিয়েছে।

দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, অস্ট্রেলিয়ার হেপবার্ন শায়ার শহরের মেয়র ব্রায়ান হুড সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে চ্যাটজিপিটির বিরুদ্ধে। অভিযোগ, ২০০০ সালে অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাঙ্কের সহযোগী প্রতিষ্ঠান ‘নোট প্রিন্টিং অস্ট্রেলিয়া’ এর সঙ্গে ঘুষ কেলেঙ্কারির মামলায় অপরাধী হিসেবে ব্রায়ান হুডের নাম দেখিয়েছে চ্যাটজিপিটি। শুধু তাই নয় ঘুষ লেনদেনের ঘটনায় অভিযুক্ত হয়ে হুড জেলও খেটেছেন বলে দাবি করে কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটটি। এরপর সরব হন হুড। ভুল তথ্য সংশোধন না করলে ওপেনএআই’র বিরুদ্ধে মামলা করার কথা জানান তিনি। হেপবার্ন শায়ার শহরের মেয়র মামলাটি করলে এটিই হবে চ্যাটজিপিটির বিরুদ্ধে করা বিশ্বের প্রথম মানহানির মামলা। যার ফলে ক্ষতিপূরণ বাবদ ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলার খোয়াতে হতে পারে চ্যাটজিপিটির।

উল্লেখ্য এর আগে সুরক্ষা নিয়ে উদ্বেগ (privacy concerns) তৈরি হওয়ায় চ্যাটজিপিটি (ChatGPT) নিষিদ্ধ (Banned) ঘোষণা করেছে ইতালি (Italy)। ইতালির তথ্য সুরক্ষা মন্ত্রকের তরফে এ কথা জানানো হয় গত শুক্রবার। ইতালির তথ্য সুরক্ষা মন্ত্রক জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সির এই প্রযুক্তিতে সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। আর সে কারণেই সেটি নিষিদ্ধ করা হয়েছে।

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাকিস্তানি গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

জালালখালি বাজারে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী, ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে স্বস্তিতে মমতা, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য