Monkeypox: ব্রিটেনে আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল পাঁচশো

সতর্ক থাকার পরামর্শ ব্রিটেনের স্বাস্থ্য দফতরের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে মাঙ্কিপক্সে (Monkeypox) আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। সে দেশের স্বাস্থ্য দফতরের পরিসংখ্য়ান অনুসারে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে পাঁচশোর ঘর। নতুন করে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন আরও ৫০জন। এই নিয়ে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫২৪। এই ৫০জনের মধ্যে ১৩৪জন স্কটল্যান্ডের, উত্তর আয়ারল্যান্ডের দুইজন, ওয়েলসের পাঁচজন। একলাফে মাঙ্কিপক্সে (Monkeypox) আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়াস সে দেশের স্বাস্থ্য দফতর রীতিমতো উদ্বিগ্ন। দফতরের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে কোনও ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্তের সংস্পর্শে এলে তিনি যেন অবশ্য় নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করেন। 

স্বাস্থ্য দফতর  বিবৃতি জারি করে জানিয়েছে, এখনও পর্যন্ত এই ভাইরাসে যতজন আক্রান্ত হয়েছে, তার মধ্যে অনেকেই সমকামী। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, মাঙ্কিপক্সে আক্রান্তের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা হয়েছিল। 

যদিও লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক ডেভিড হেম্যান জানিয়েছে, একজন কীভাবে মাঙ্কিপক্সে (Monkeypox) আক্রান্ত হচ্ছে, তা নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক হবে না। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার নানা পথ রয়েছে। তবে আমাদের প্রত্যেকের উচিত এই ভাইরাসের ব্য়াপারে সতর্ক থাকা। 

অধ্যাপক ডেভিড হেম্যান বলেছেন, এই ভাইরাসে এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি। সাধারণভাবে এই ভাইরাসে মৃত্যুর ঘটনা প্রায় বিরল বলা যেতে পারে। তবু আমাদের প্রত্যেকের সতর্ক থাকা উচিত।  বিশেষ করে কোনও ব্যক্তি যদি মাঙ্কিপক্সে (Monkeypox) আক্রান্তের সংস্পর্শে আসেন, তাহলে তাঁকে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে বলা হচ্ছে। 

আরও পড়ুন ব্রিটেনে শুরু মাঙ্কিপক্সের গোষ্ঠী সংক্রমণ, বিবৃতি স্বাস্থ্যমন্ত্রকের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের