জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের ভয়াবহ বন্যার ন’দিন পর আশার আলো। ধ্বংসস্তূপে পরিণত হওয়া জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গের গভীর থেকে ভেসে আসছে মানুষের কণ্ঠস্বর। উদ্ধারকারীদের তৎপরতায় ইতিমধ্যেই দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ফলে ভিতরে আটকে থাকা আরও শ্রমিককে নিরাপদে বার করে আনার আশায় বুক বাঁধছেন পরিজনেরা।

নেপালের রাসুয়া জেলার ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎকেন্দ্রে গত ২৬ অগস্ট হড়পা বানের ভয়াবহ তাণ্ডবের পর থেকে অন্তত ৪০ জনের কোনও খোঁজ নেই। শুধু এই কেন্দ্র নয়, দেশের অন্তত ছ’টি জলবিদ্যুৎকেন্দ্রে ৯০০-র বেশি শ্রমিক এখনও নিখোঁজ। শুক্রবার উদ্ধারকারী দলের কাছ থেকে সুড়ঙ্গের ভিতর একাধিক মানুষের কণ্ঠস্বর শোনার খবর জানিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সাংসদ শ্রী রাম নেউপানে। তিনি জানিয়েছেন, উদ্ধারকারীরা ভিতরে থাকা ব্যক্তিদের আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিলে সুড়ঙ্গের ভিতর থেকে সাড়াও মিলেছে। নেপালি সেনা ও সশস্ত্র পুলিশ বাহিনী সুড়ঙ্গে ঢুকে তল্লাশি আরও জোরদার করেছে। কাদা ও ধ্বংসাবশেষ সরাতে ভারী যন্ত্রপাতি ও বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। তবে উদ্ধার অভিযানের মধ্যেই মিলেছে দুঃসংবাদ। রাসুয়ার লাংটাং খোলা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দু’জনের দেহ উদ্ধার করেছে সেনার উদ্ধারকারী দল।

আরও পড়ুনঃ নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধসের জেরে বিপর্যস্ত রেল চলাচল, দুর্ভোগে সাধারণ মানুষ 

প্রায় ১৫০ মিটার ভিতরে পৌঁছে এই দেহগুলি উদ্ধার করা হয়। ওই ২০ মেগাওয়াট প্রকল্পে কর্মরত আরও ৪১ জনের এখনও কোনও সন্ধান নেই। পরিজনদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। কেউ ছুটছেন সরকারি দফতরে, কেউ সেনা সদর দফতরে। নিখোঁজ শ্রমিকদের পরিবারের চোখ এখন উদ্ধারকারী দলের দিকে। শুক্রবার পর্যন্ত নেপালে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৫৯। নিখোঁজ ৫,০৫৩ জন।

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

বড় পর্দায় এবার রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী! জন্মাষ্টমীতে বিরাট ঘোষণা করণ জোহরের

শ্রীনগরে অবতরণের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের

প্রথম ‘ইমেজিং স্যাটেলাইট’ ইওএস-০৫ (জিস্যাট-১এ)-এর সফল উৎক্ষেপণ করল ইসরো

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

পচা আলু-সবজি দিয়ে তৈরি হচ্ছে কাসুন্দি-সস! কারখানায় ঢুকেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট