চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানে লোডশেডিং নিয়ে তর্কাতর্কিতে চলল গুলি, হত দুই

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিদ্যুৎ সংকট চলছে (massive power outages)  পাকিস্তানে। পরিস্থিতি এতটাই সংকটজনকে যে পাক সরকার (Pak Govt) অফিস-আদালতে কাজের সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবারের নমাজের পর সেখানকার সব সরকার ও বেসরকারি অফিস (office) বন্ধ করার কথা বলা হয়েছে। আর এই লোডশেডিং নিয়ে দুই ব্যক্তি তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। কথাকাটির সময় একজন পকেট থেকে পিস্তল বের করে গুলি করে। ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। আহত (injured) ১১। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে (hospital) ভর্তি করা হয়েছে।

গুলি চালানোর ঘটনাটি ঘটে শুক্রবারের (Friday) নমাজ শেষ হওয়ার পর। পাকিস্তানের লাকি মারওয়াত জেলার ইসাক খেল অঞ্চলের নমাজ শেষ হওয়ার পর কয়েকজন গল্প করছিলেন। আড্ডার বিষয় পাকিস্তানে লোড শেডিং (power outages)। তর্কাতর্কি একসময় চরমে ওঠে। আচমকাই একজন পকেট থেকে পিস্তল বের করে গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই জনের। পরে ওই বন্দুকবাজ মসজিদ (mosque)  থেকে বাড়ির পথে যাওয়া নমাজিদের লক্ষ্য করে গুলি চালায়। তাতে আরও ১১জন জখম হন। আহতদের মধ্যে একটি ছয় বছরের শিশু (child) । হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাকিদের থেকে ওই শিশুর আঘাত গুরুতর। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে ওই বন্দুকবাজকে গ্রেফতার করে।

উল্লেখ করা যেতে পারে, পাকিস্তানে ভয়াবহ বিদ্যুৎ শঙ্কট তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কয়লা চেয়ে আফগানিস্তানের দ্বারস্থ হয়েছেন। আফগানিস্তান উল্টে কয়লার দাম বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন শ্রীলঙ্কায় ব্যক্তিগত গাড়ির জন্য পেট্রল-ডিজেল বিক্রি বন্ধ

Published by:

Share Link:

More Releted News:

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ