১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ১৬ বছরের কম বয়সি শিশু-কিশোরদের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে ব্রিটেন সরকার। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ঘোষণা করেছেন, ১৬ বছরের কম বয়সিদের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হবে।

সূত্রের খবর, প্রস্তাবিত এই নিষেধাজ্ঞার আওতায় ইউটিউব, রেডিট, ফেসবুক, এক্স (প্রাক্তন টুইটার), থ্রেডস ও টুইচের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মও থাকতে পারে। এছাড়াও শিশুদের লাইভস্ট্রিম করা, গেমিং অ্যাপে অচেনা ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং কিছু এআই চ্যাটবট ব্যবহারের উপরও কড়া নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, কিশোরদের জন্য নির্দিষ্ট সময়ের পর সোশ্যাল মিডিয়া ব্যবহারে কার্ফু জারির বিষয়টিও বিবেচনা করছে সরকার। আগামী মাসে এই নীতির বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। ব্রিটিশ প্রশাসনের একাংশ এই উদ্যোগকে ‘অস্ট্রেলিয়া-প্লাস’ মডেল হিসেবে উল্লেখ করছে। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় সরাসরি নিষেধাজ্ঞা জারি করে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী স্টারমার জানিয়েছেন, শিশুদের অনলাইন নিরাপত্তা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। একজন বাবা হিসেবে তিনি জানেন, প্রত্যেক অভিভাবকই চান তাঁদের সন্তান নিরাপদ ও সুস্থ পরিবেশে বড় হয়ে উঠুক। তাঁর কথায়, ‘বর্তমান ব্যবস্থা শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। তাই শিশুদের স্বার্থে বড় পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।’

আরও পড়ুনঃ ‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

সরকারের সাম্প্রতিক জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, অধিকাংশ মানুষ ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার পক্ষে মত দিয়েছেন। যদিও কিছু বিশেষজ্ঞের আশঙ্কা, এমন কঠোর নিয়ম নতুন কিছু সমস্যারও জন্ম দিতে পারে। শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষা এবং অনলাইন ঝুঁকি কমাতেই ব্রিটেনের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

আমেরিকায় চাকরি হারিয়ে দিশেহারা ভারতীয় প্রযুক্তিবিদ, ভিডিও কলে ছেলের মনোবল বাড়ালেন বাবা

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): শ্রীলঙ্কা ৩৫/৩ (তৃতীয় দিন) পিছিয়ে ৪৬৭ রানে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে