‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা : পশ্চিমবঙ্গে বসবাস করা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হচ্ছে। এই বিষয়কে কেন্দ্র করেই ভারত-বাংলাদেশ সীমান্তে বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা। জানা গিয়েছে, বিএসএফ-এর পুশইন করা ১২ জন বাংলাদেশি নাগরিক গত শুক্রবার (১২ জুন) ভোর থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। এদের মধ্যে রয়েছে মহিলা, পুরুষ এবং শিশুও। সূত্রের খবর, বিশুদ্ধ জল, খাবার, ও প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবার ঘাটতির পাশাপাশি তীব্র রোদ-গরম,  ও বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে  থেকে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। 

রবিবার (১৪ জুন) সোশ্যাল মিডিয়ায় একটি ৫৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে । যেখানে দেখা গিয়েছে, নীল রঙের একটি পলিথিনের ওপর গাদাগাদি করে বসে রয়েছে কয়েকজন মহিলা পুরুষ ও শিশু। দুজন শিশু ঘুমিয়ে রয়েছে। একটি শিশুকে কোলে নিয়ে বসে আছেন এক মহিলা। ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তিকে ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করে বলতে শোনা গিয়েছে,, ‘প্রচণ্ড গরমে শিশুদের নিয়ে আমরা টিকতে পারছি না। আপনারা আমাদের জন্য একটা ব্যবস্থা করুন। না হলে আমাদের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নিন। আমরা আর সহ্য করতে পারছি না। শিশুদের নিয়ে আমরা খুবই অসহায় অবস্থায় আছি।’

আরও পড়ুন: ‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

ওই ব্যক্তিকে আরও বলতে শোনা যায়, তাদের কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র রয়েছে। তিনি বলেন, ‘আপনারা যাচাই করে দেখুন, আমরা এ দেশের নাগরিক নাকি রোহিঙ্গা। তদন্ত করে বিষয়টি নিশ্চিত করুন।’ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জন নিজেদের চাপাইনবাগঞ্জ , সাতক্ষীরা এবং ডুমুরিয়া এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, , গত শুক্রবার ভোরে প্রাগপুর বর্ডার এলাকায় ১৪৮/৩-এস সীমান্ত পিলারের পাশ দিয়ে বিএসএফ ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায়। তারা বাংলাদেশের ভিতরে প্রবেশ করলে স্থানীয়রা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানায়। পরে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাদের আবার সীমান্তের শূন্যরেখায় ফিরিয়ে দেওয়া হয়। তাঁরা বর্তমানে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা মাঝেমধ্যে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হয়ে তাদের খাবার ও  জল পৌঁছে দিচ্ছেন। 

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

ফুলবাগান থেকে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি