চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নাম জড়াল আমেরিকার নতুন বাণিজ্য রিপোর্টে। চিনের উপর আরোপিত উচ্চ শুল্ক এড়িয়ে মার্কিন বাজারে পণ্য ঢোকানোর অভিযোগে ভারত-সহ প্রায় ৪০টি দেশের দিকে আঙুল তুলেছে ওয়াশিংটন। ‘দ্য গ্রেট ট্রান্সশিপমেন্ট স্ক্যাম’ নামে প্রকাশিত রিপোর্টে ভারতকে চিনের কথিত ‘শ্যাডো ট্রান্সশিপমেন্ট নেটওয়ার্ক’-এর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

রিপোর্টটি সামনে এনেছেন মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। সেখানে দাবি করা হয়েছে, চিনা পণ্য সরাসরি আমেরিকায় না পাঠিয়ে তৃতীয় কোনও দেশের মাধ্যমে পাঠানোর প্রবণতা বেড়েছে। পণ্যটির সামান্য পরিবর্তন, নতুন প্যাকেজিং, লেবেল বা নথিপত্র বদলে সেটিকে অন্য দেশের উৎপাদিত পণ্য হিসেবে দেখানোর অভিযোগ উঠেছ। ওয়াশিংটনের দাবি, এর ফলে চিনা পণ্যের উপর প্রযোজ্য বেশি শুল্ক এড়ানো সম্ভব হচ্ছে। তুলনামূলক কম শুল্কের সুবিধা নিয়ে সেই পণ্য আমেরিকার বাজারে ঢুকছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই প্রবণতার সূত্রপাত ২০১৮ সালের বাণিজ্য সংঘাতের সময় থেকে বলে দাবি করেছে হোয়াইট হাউস। সে সময় চিনা পণ্যের উপর Section 301-এর আওতায় একাধিক শুল্ক চাপিয়েছিল তৎকালীন ট্রাম্প প্রশাসন। এরপর থেকেই তৃতীয় দেশের মাধ্যমে রফতানির ব্যবহার বেড়েছে বলে রিপোর্টের দাবি।

আরও পড়ুন: জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

প্রতিবেদনে প্রায় ৪০টি দেশকে এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাদের ভূমিকার ভিত্তিতে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ Tier 1 তালিকায় ভারতের পাশাপাশি কানাডা, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, ইজরায়েল ও মেক্সিকোর নাম রয়েছে। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ২০২৫ সালে মেক্সিকো, ভারত ও ভিয়েতনামের মতো কয়েকটি প্রধান হাবের মাধ্যমে চিন থেকে আমেরিকাগামী প্রায় ৬৭ বিলিয়ন ডলারের পণ্য ট্রান্সশিপমেন্ট হয়েছে। এর জেরে প্রায় ২৮ বিলিয়ন ডলার শুল্ক রাজস্ব হারিয়েছে আমেরিকা বলে একটি হিসাব দেওয়া হয়েছে। ভারতের ক্ষেত্রে পুণে-গুজরাত-চেন্নাই শিল্প করিডরের কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেখানে চিনা বৈদ্যুতিক পাম্প ও কম্প্রেসর তৃতীয় দেশের মাধ্যমে আমেরিকার বাজারে পৌঁছনোর অভিযোগ তোলা হয়েছে। এর ফলে আমেরিকার ওহায়োর কয়েকটি শিল্পাঞ্চলের স্থানীয় নির্মাতারা প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও দাবি করা হয়েছে। এদিকে, এই ধরনের ট্রান্সশিপমেন্ট ঠেকাতে কড়া পদক্ষেপের সুপারিশ করেছে মার্কিন প্রশাসন। সন্দেহজনক পণ্য আটক, অতিরিক্ত শুল্ক, নিষেধাজ্ঞা এবং প্রয়োজনে মার্কিন বাজারে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের মতো পদক্ষেপের কথা বলা হয়েছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল