ইরানকে গুঁড়িয়ে দিতে ইজরায়েলকে ২০ হাজার বোমা দিল আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। জরুরি ক্ষমতা প্রয়োগ করে কংগ্রেসের স্বাভাবিক অনুমোদন প্রক্রিয়া এড়িয়ে এই অস্ত্র চুক্তি এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। শনিবার (৭ মার্চ) এই মার্কিন প্রশাসনের বর্তমান দুই কর্মকর্তা ও এক প্রাক্তন কর্মকর্তা এই অর্ডার দিয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬৬০ মিলিয়ন ডলারের এই অস্ত্র প্যাকেজের আওতায় ইসরায়েলকে ২০ হাজারেরও বেশি বোমা সরবরাহ করা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন, যাতে দ্রুত ইসরায়েলের কাছে এই অস্ত্র বিক্রি করা সম্ভব হয়।

আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল তেহরান বিমানবন্দর, জ্বলে পুড়ে ছাই একের পর এক বিমান

এই চুক্তির মধ্যে রয়েছে প্রায় ১২ হাজার ভারী বোমা, যেগুলোর প্রতিটির ওজন প্রায় এক হাজার পাউন্ড। এছাড়াও ৫০০ পাউন্ড ওজনের আরও প্রায় ১০ হাজার বোমা এবং প্রায় ৫ হাজার ‘স্মল ডায়ামিটার’ বা ছোট আকারের বোমা সরবরাহের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট প্রযুক্তি, পরিষেবা এবং সহায়ক সরঞ্জামসহ এই অস্ত্র সরবরাহের মোট মূল্য ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকার সঙ্গে সমন্বয় করে ইজরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের মূল লক্ষ্য হিসেবে ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করা এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও পারমাণবিক স্থাপনাগুলিকে ধ্বংস করার কথা বলা হয়েছে। ওয়াশিংটনের দাবি, এর আগেও গত জুন মাসে আমেরিকার এক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের ক্ষতি হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সেই সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?