ভয়াবহ বিস্ফোরণে কাঁপল তেহরান বিমানবন্দর, জ্বলে পুড়ে ছাই একের পর এক বিমান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে লক্ষ্য করে ইসরায়েল ও আমেরিকার সামরিক অভিযান শনিবার (৭ মার্চ) পর্যন্ত টানা অষ্টম দিনে পৌঁছেছে। দুই দেশ যৌথভাবে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান সম্পূর্ণভাবে আত্মসমর্পণ না করা পর্যন্ত এই সামরিক অভিযান বন্ধ হবে না। সংবাদমাধ্যম সূত্রে খবর, ইসরায়েল তেহরানের গুরুত্বপূর্ণ বিমানবন্দর মেহরাবাদ বিমানবন্দরের কাছে বড় ধরনের হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমানবন্দরের আশপাশ এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং তার কিছুক্ষণের মধ্যেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে।

তেহরানের এই বিমানবন্দরটি মূলত অভ্যন্তরীণ এবং বাণিজ্যিক উড়ানের জন্য ব্যবহৃত হয়। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের পর বিমানবন্দরের ভেতরে থাকা কয়েকটি বিমান আগুনে পুড়তে দেখা যায়। আকাশে ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। তবে এই হামলায় কতজন হতাহত হয়েছেন বা ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর সতর্কবার্তা দিয়েছিল। সেই হুঁশিয়ারির পরই তেহরানের এই হামলার ঘটনা ঘটল বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের গর্জনের মধ্যেই বাঙ্কারে পরিণয়সূত্রে বাঁধা পড়লেন ইজরায়েলি যুগল

অন্যদিকে, আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে সংঘাতের আবহে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচলে বিধিনিষেধ জারি করেছে ইরান। ইতিমধ্যেই সেখানে পণ্য ও তেলবাহী জাহাজের উপর ইরানি নৌসেনার হামলার ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) জোগান নিশ্চিত করতে প্রধান তেল উৎপাদক এবং সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে। উদ্দেশ্য, পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন পথের সন্ধান। 

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন