এই মুহূর্তে

‘রাশিয়া-সৌদির চেয়েও বেশি তেল আমাদের কাছে আছে’, হুঙ্কার ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার আগেই নানা জটিলতায় আটকে গেছে। পারস্পরিক অবিশ্বাস এতটাই গভীর যে, কূটনৈতিক উদ্যোগগুলো কার্যকর হওয়ার আগেই তা অনিশ্চয়তার মুখে পড়ছে। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জোরালো দাবি করেছেন, বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর সম্মিলিত মজুদের চেয়েও বেশি তেল আমেরিকার হাতে রয়েছে এবং তারা বৈশ্বিক বাজারে সরবরাহ বাড়াতে প্রস্তুত।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে-র এক বার্তায় জানান, বিপুল সংখ্যক খালি সুপার ট্যাঙ্কার ইতিমধ্যেই আমেরিকার উপকূলের দিকে রওনা দিয়েছে, যেগুলো বিশ্বের সেরা মানের ‘মিষ্টি’ তেল ও গ্যাস বোঝাই করার অপেক্ষায়। তিনি আরও বলেন, আমেরিকা শুধু পরিমাণেই নয়, গুণগত মানেও অন্য সব তেল অর্থনীতিকে ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: আফ্রিকা থেকে ৫,০০০ কিমি পথ পেরিয়ে ভারতে ফিরছে আমুর বাজপাখি

এদিকে, পাকিস্তানে অবস্থান করেও মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে পারেনি। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও জ্যারেড কুশনারের নেতৃত্বে আসা দলটি আলাদা আলাদা বৈঠকে ব্যস্ত থাকলেও মূল আলোচনার অগ্রগতি এখনও শূন্যের কোঠায়। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়েছেন, আস্থার অভাবেই তারা আলোচনায় অংশ নিতে অনিচ্ছুক। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিলেও ইরান কিছু কঠোর শর্ত সামনে এনেছে। এর মধ্যে রয়েছে লেবাননে ইজরায়েলি হামলা বন্ধ, আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করা এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করা। অন্যদিকে, ওয়াশিংটন এখনও তার কঠোর অবস্থানে অনড় থেকে এসব দাবির প্রতি সাড়া দিতে নারাজ।   

Published by:

Share Link:

More Releted News:

স্কিপিংয়ে বিশ্বজয়! এক মিনিটে ১৮৮ বার ডাবল-আন্ডার করে রেকর্ড গড়লেন চিনা যুবক

হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বাজেয়াপ্ত অর্থ ফেরাতে সম্মতি আমেরিকার

আমেরিকা-ইজরায়েলের হামলায় গুরুতর আহত মোজতবা, শারীরিক অবস্থা নিয়ে তুঙ্গে জল্পনা

আমেরিকা-ইরান সংঘাতের মাঝেই গাজা পরিকল্পনা স্থগিত করল ট্রাম্পের বোর্ড

যুদ্ধই কি শেষ পরিণতি? ইরানে মারাত্মক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চিন

‘ইরান থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালী খুলবেই’, বৈঠকের আগে বড় মন্তব্য ট্রাম্পের!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ