যুদ্ধই কি শেষ পরিণতি? ইরানে মারাত্মক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ থামাতে যখন ইসলামাবাদে আমেরিকা ও ইরানের প্রতিনিধি দল বৈঠকে বসতে চলেছে তখনই সামনে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। জানা গিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চিন। মার্কিন গোয়েন্দারা এমনটাই ইঙ্গিত দিয়েছেন । গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত তিন ব্যক্তির থেকে এই তথ্য মিলেছে। এমনটাই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে সিএনএন। এই খবর সামনে আসার পরেই নতুন করে বাড়ছে যুদ্ধের আশঙ্কা। 

সিএনএনের সেই রিপোর্টে চিনের এমন পদক্ষেপকে চরম উসকানিমূলক হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বেইজিংয়ের পক্ষ থেকে আগেই দাবি করা হয়েছে যে ইরান ও আমেরিকার সংঘাত মেটাতে তারা সহায়তা করছে। তবে দুইটি সূত্র সিএনএনকে জানিয়েছে চিন  অস্ত্র সরবরাহের  কথা  গোপন করতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে সেগুলি ইরানে পাঠানোর চেষ্টা করছে। সূত্রের খবর,  বেইজিং কাঁধে বহনযোগ্য অ্যান্টি-ইয়ার মিসাইল সিস্টেম ইরানে সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।  তবে,   ওয়াশিংটনে নিযুক্ত চিনা দূতাবাসের একজন মুখপাত্র এই খবরকে মিথ্যা বলে উল্লেখ করেছেন।  বলেছেন, সংঘাতে জড়িত কোনো পক্ষকেই  চিন কখনো অস্ত্র সরবরাহ করেনি। 

আরও পড়ুন: ‘ইরান থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালী খুলবেই’, বৈঠকের আগে বড় মন্তব্য ট্রাম্পের!

এই প্রসঙ্গে উল্লেখ্য, মে মাসের শুরুর দিকে চিন সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে যাবেন চিনে। এর আগে ইরানের উপর আক্রমণের পর হরমুজের দরজা খোলার জন্য চিনের দারস্থ হয়েছিলেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের সেই দাবি  চিন প্রত্যাখ্যান করে দিয়েছিল।  একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, আমেরিকা ও ইজরায়েলের অভিযোগ ইরানকে পিছন থেকে সাহায্য করছে চিন ও রাশিয়া। যদিও এই কথা স্বীকার করেনি কোনও দেশ। 

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের