আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে ফের আলোচনার টেবিলে ফিরতে পারে আমেরিকা ও ইরান। আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে নতুন করে বৈঠক শুরু হতে পারে বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, যুদ্ধ পরিস্থিতি থামাতে এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি খসড়া সমঝোতা স্মারক নিয়ে আলোচনা শুরু হয়েছে।

একটি আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা ১৪ দফার একটি খসড়া চুক্তি নিয়ে কাজ করছেন। এই সমঝোতা স্মারক মূলত এক মাসব্যাপী আলোচনার রূপরেখা তৈরি করবে। সূত্রের খবর, খসড়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীতে উত্তেজনা কমানো এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনও দেশে সরিয়ে দেওয়ার সম্ভাব্য পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা কমানো এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিশ্বের জ্বালানি সরবরাহের বড় অংশই এই সামুদ্রিক পথের উপর নির্ভরশীল। ফলে সেখানে সংঘাত বৃদ্ধি পেলে আন্তর্জাতিক বাজারেও তার বড় প্রভাব পড়তে পারে। তবে আলোচনা শুরুর আগেই বেশ কয়েকটি জটিল বিষয় সামনে এসেছে। রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা কতটা শিথিল করা হবে, তা নিয়েই সবচেয়ে বড় মতভেদ তৈরি হয়েছে। তেহরানের দাবি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল না হলে আলোচনায় অগ্রগতি সম্ভব নয়। অন্যদিকে, ওয়াশিংটন এখনও এ বিষয়ে সতর্ক অবস্থানেই রয়েছে।

আরও পড়ুনঃ বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

সূত্রের খবর, প্রাথমিকভাবে এক মাসের জন্য আলোচনা চালানোর পরিকল্পনা থাকলেও, উভয় পক্ষ সম্মত হলে সেই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। কূটনৈতিক মহলের মতে, দীর্ঘদিনের সংঘাত ও পারমাণবিক ইস্যু ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যদিও এখনও পর্যন্ত কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে আলোচনার তারিখ ঘোষণা করেনি, তবু সম্ভাব্য এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর