বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুর সরকার গঠনকে ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। সরকার গঠনের দাবি জানাতে শুক্রবার তৃতীয়বারের মতো রাজ্যপাল আরও এন রবি (R. N. Ravi)-র সঙ্গে দেখা করেন টিভিকে প্রধান বিজয়। তবে প্রয়োজনীয় সমর্থনের দাবি জানালেও রাজ্যপাল তাঁকে তাৎক্ষণিকভাবে সরকার গঠনের অনুমতি দেননি।

সূত্রের খবর, বিজয় মোট ১১৭ জন বিধায়কের সমর্থনপত্র জমা দেন। এর মধ্যে তাঁর দল টিভিকে-র কার্যকর শক্তি ১০৭। কারণ, দলটি ১০৮টি আসনে জিতলেও বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় একটি আসন ছাড়বেন বলে জানা গিয়েছে। এছাড়া কংগ্রেসের ৫ জন, বাম দলের ৪ জন এবং একটি আঞ্চলিক দলের এক বিধায়কের সমর্থনের নথিও জমা দেওয়া হয়।

আরও পড়ুন: বাঙালি মিষ্টিতেই মিষ্টিমুখ ব্রিগেডে, নজর কাড়ছে বিশেষ ‘মোদিশ্রী রসগোল্লা’ থেকে ‘শঙ্খপদ্ম সন্দেশ’

কিন্তু দিনের শেষে নতুন জটিলতা তৈরি হয়। টিটিভি দিনাকরণ রাজ্যপালের সঙ্গে দেখা করে অভিযোগ করেন, তাঁর দলের বিধায়কের স্বাক্ষর জাল করে টিভিকে সমর্থন দেখানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সরকার গঠনের লক্ষ্যে বিধায়ক ভাঙানোর চেষ্টা চলছে। এই অভিযোগের পর রাজভবন সূত্রে জানানো হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখনও কিছু প্রশ্ন রয়ে গেছে। তাই বিষয়টি খতিয়ে দেখা না পর্যন্ত সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না। ফলে সরকার গঠনের পথে অনেকটাই এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে অনিশ্চয়তার মুখে পড়েছে বিজয়-এর দল। তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি এখন নতুন মোড় নিয়েছে।

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙন, ভিটেমাটি হারা একাধিক পরিবার

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩