মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ছায়া, দ্বিতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাল আমেরিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতিকে আরও শক্তিশালী করতে বিমানবাহী রণতরীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। পেন্টাগন সূত্রে খবর, ইতিমধ্যে একটি রণতরী সেখানে রয়েছে। তারপরেও আরও একটি রণতরী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্দো-প্যাসিফিক থেকে এই রণতরীটি পাঠানো হবে বলে জানিয়েছে পেন্টাগন। ইরানের সঙ্গে উত্তেজনা এবং ইয়েমেনের হুতিদের ওপর চাপ বজায় রাখতে এবং হুথিদের সামরিক আগ্রাসন প্রতিহত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ইরানের সঙ্গে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে আমেরিকার। ডোনাল্ড ট্রাম্প তেহরানকে দুই মাসের সময় বেঁধে দিয়েছেন। স্পষ্ট জানিয়ে বলা হয়েছে, পারমাণবিক আলোচনায় বসতে হবে অতি দ্রুত। নাহলে ইরানের ওপর হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ইরানের প্রক্সি হিসেবে পরিচিত ইয়েমেনের হুথিদের ওপর বিমান হামলা বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা করা হয়েছে।

সূত্রের খবর, মধ্যপ্রাচ্যে হ্যারি এস. ট্রুম্যান নামে একটি রণতরী ইতিমধ্যেই রয়েছে। তারসঙ্গে যওগ দেবে কার্ল ভিনসন। আঞ্চলিক পরিস্থিতি স্বাভাবিক করতে, আগ্রাসন রোধ করতে পাশাপাশি অবাধ বানিজ্য বজায় রাখতে দ্বিতীয় রণতরী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রণতরীর সঙ্গে অতিরিক্ত স্কোয়াড্রন এবং অন্যান্য বিমান সম্পদ মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে।

গাজায় আক্রমণ শুরুর পর হুথিরা পর্যায়ক্রমে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা চালাচ্ছে। তাঁদের দাবি  ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।হুথিদের হামলার কারণে সুয়েজ খাল হয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। যেখানে বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ সুয়েজ খালের উপর দিয়ে বহন করে হয়ে থাকে। এ কারণে অনেক প্রতিষ্ঠানকে দক্ষিণ আফ্রিকা দিয়ে ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মালামাল বহন করতে হচ্ছে। এতে যেমন সময় বেশি লাগছে তেমনি খরচ ও বেশি হচ্ছে।

এই প্রসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, মার্কিন জাহাজে গুলি চালানো বন্ধ করুক হুথিরা। পাল্টা গুলি চালানো বন্ধ করা হবে। গুলিবর্ষণ বন্ধ না হলে হুথি এবং ইরানের জন্য আরও যন্ত্রণার সময় আসবে। ইরানকে নিশানা করে ট্রাম্পের মন্তব্য, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে তবে বোমা হামলা চালানো হবে।

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর