ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রথম কম্পনের রেশ কাটতে না কাটতেই আরও ভয়ঙ্কর আঘাত! ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে দেশজুড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। পরপর দুটি শক্তিশালী কম্পনে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথমে ৭.২ মাত্রার তীব্র ভূমিকম্প হয় এবং মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আরও শক্তিশালী ৭.৫ মাত্রার আরেকটি ভূকম্পন আঘাত হানে। ভেনিজুয়েলা সরকার এই পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল, মেট্রো ও রেল যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করতে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, মাইকেতিয়ায় অবস্থিত সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর মারাত্মক ক্ষতির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুলের ক্লাসও স্থগিত ঘোষণা করেছেন। একই সঙ্গে মেট্রো ও রেল চলাচল বন্ধ নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জরুরি নয় এমন সব ধরনের কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রদ্রিগেজ আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর জেনারেল স্টাফকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল এই অভিযানের নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়ো জানিয়েছেন, অনেক মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। সরকার দ্রুত সহায়তা ও উদ্ধার কার্যক্রম জোরদার করার চেষ্টা করছে। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখুন এবং একে অপরের খোঁজখবর নিন। ইউএসজিএস সতর্ক করে জানিয়েছেন, এই ভূমিকম্পে ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানির সম্ভাবনা ৪৪ শতাংশ এবং ১ লক্ষের বেশি মৃত্যুর সম্ভাবনা ৩০ শতাংশ।

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার উঠল নকআউটে

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ