হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউসের সামনে আচমকাই এলোপাথাড়ি গুলি চালাল অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরপর একাধিক রাউন্ড গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এক বন্দুকধারী হঠাৎই নিরাপত্তা বলয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দেয় মার্কিন নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় হামলাকারীর। পরে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলি জানায়, নিহত বন্দুকধারীর নাম নাসির বেস্ট, বয়স ২১ বছর।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নাসির বেস্ট আগে থেকেই নিরাপত্তা বাহিনীর নজরে ছিলেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম। আগেও একাধিকবার হোয়াইট হাউসের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি ওই এলাকা থেকে দূরে থাকেননি বলেও জানা গিয়েছে। ২০২৫ সালের ২৬শে জুন, বেস্ট ১৫তম স্ট্রিটে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেন বলে জানা যায়, সেজন্য তাকে জোর করে একটি মনোরোগ কেন্দ্রে ভর্তি করা হয়। এরপর জুলাই মাসে হোয়াইট হাউসের একটি সংরক্ষিত নিরাপত্তা পথ অতিক্রম করার অভিযোগে তাঁকে আবার গ্রেফতার করা হয়। আটক অবস্থায় তিনি নিজেকে যিশু খ্রিস্টের আধুনিক অবতার বলে দাবি করেছিলেন বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

ভারতীয় সময় ভোর প্রায় ৫টা নাগাদ বেস্ট হোয়াইট হাউস সংলগ্ন একটি নিরাপত্তা চৌকির কাছে পৌঁছে ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান। সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিসের এজেন্টরা পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এক পথচারীও আহত হন। তবে তিনি কার গুলিতে আহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভিতরেই ছিলেন বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় তিনি নিরাপদ ছিলেন এবং কোনও ক্ষতি হয়নি বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই সিক্রেট সার্ভিসের পাশাপাশি তদন্তে নেমেছে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইও। হোয়াইট হাউস সংলগ্ন এলাকায় কীভাবে এই গুলির ঘটনা ঘটল এবং এর পেছনে কোনও বড়সড় পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে যৌথভাবে তদন্ত চালাচ্ছে দুই সংস্থা।

প্রশান্ত বর্মনকে ধরতে অ্যাকশনে STF! রাতেই নিউ টাউনে তল্লাশি

‘আজ আমার পৃথিবী পুরো শূন্য’, মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা মনীশ

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮১১, এখনও চলছে উদ্ধার কাজ

‘বুদ্ধিজীবীরা সমাজবিরোধী, এদের মাথায় ডিম ছুড়ুন’, নিদান দিলীপ ঘোষের

হাসপাতালে বন্ধ হবে ‘দালালরাজ’, স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

তারাপীঠ মন্দিরে এবার ডিজিটাল লেনদেন, ২৪ ঘন্টার মধ্যে ব্যাঙ্কে জমা পড়বে অনুদান

বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি

বিশ্বকাপে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আর্জেন্টাইন তারকাসহ ১৮ ফুটবলার, জানুন কারণ

ইরানের চাবাহার বন্দরে বড়সড় হামলা চালাল মার্কিন সেনা

আজ থেকে ফের আবহাওয়ার মেগা বদল, কলকাতা সহ জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি

বারুইপুর কাণ্ডে রাতভর পুলিশি অভিযানে গ্রেফতার আরও ২২ ‘অতৃপ্ত আত্মা’

মহার্ঘ এলপিজি, তার মাঝেই নদীতে ভেসে গেলে তিন হাজার গ্যাসের সিলিন্ডার!

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই বারুইপুরের পর সূর্যপুরে নিরাপত্তা বাড়াতে বসছে নতুন পুলিশ ফাঁড়ি

আমেরিকায় স্ত্রীকে হত্যা করে ভারতে থাকা প্রেমিকার কাছে ছবি পাঠালেন ভারতীয় প্রযুক্তিবিদ