চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের যুদ্ধের দামামা! তাইওয়ান নিয়ে এবার আমেরিকাকে যুদ্ধের হুমকি দিল চিন

আন্তর্জাতিক ডেস্ক: রুশ-ইউক্রেন যুদ্ধের মূল্য যখন চোকাতে হচ্ছে গোটা বিশ্বকে, ঠিক তখনই তাইওয়ান নিয়েও যুদ্ধের দামামা বাজিয়ে দিল চিন। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী (US Defence Secretary) লয়েড অস্টিনের (Lloyd Austin) সঙ্গে বৈঠকে চিনের প্রতিরক্ষা মন্ত্রী (China Defence Minister) উই ফেঙ্গি ( Wei Fenghe) সরাসরিই জানিয়ে দিয়েছেন, ‘কেউ যদি তাইওয়ানকে (Taiwan) চিন থেকে আলাদা করার চেষ্টা করে, তাহলে লালফৌজ (China Army) উপযুক্ত জবাব দেবে। যুদ্ধ করতে দ্বিধা করবে না চিনা সেনা। সেই যুদ্ধে কী মূল্য চোকাতে হবে, তা নিয়ে কিছু যায় আসে না বেজিংয়ের।’ কূটনীতিবিদরা মনে করছেন, তাইওয়ানকে (Taiwan) নিয়ে সরাসরি আমেরিকাকেই (USA) হুমকি দিয়েছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী (China Defebce Minister)। ফলে অনেকটাই চাপে পড়ে গেল ওয়াশিংটন (Washington)।

তাইওয়ান (Taiwan)  নিয়ে দীর্ঘদিন ধরেই চিনের সঙ্গে আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমী দেশগুলির ঠাণ্ডা লড়াই চলছে। সরাসরি তাইওয়ানকে মদত দিয়ে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সরকার। তাইওয়ানকে চিন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণার জন্য ইন্ধন দিয়ে চলছে। যদিও তাইওয়ানের উপরে নিজেদের অধিকার বিন্দুমাত্র হাতছাড়া করতে রাজি নয় বেজিং। গত কয়েকদিন ধরেই তাইওয়ানের আকাশে একাধিক চিনা যুদ্ধবিমানকে (China Fighter Jet) টহল দিতে দেখা গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তাইওয়ানের মদতদাতাদের নিজেদের শক্তি দেখাতেই এমন পদক্ষেপ নিয়েছে শি চিনফিং সরকার।

তাইওয়ান নিয়ে ঠাণ্ডা লড়াইয়ের মধ্যেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর (US Defence Secretary) সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছিলেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী (China Defence Minister)। আর ওই বৈঠকে নিজেদের দখলে থাকা তাইওয়ান নিয়ে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী।   

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ