ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইবোলার ভয়ঙ্কর প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে মহিলারা। কারণ পরিবারে অসুস্থ সদস্যদের দেখাশোনার দায়িত্ব সাধারণত তাদের উপরেই বর্তায়। ফলে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার সম্ভাবনাও তাদের ক্ষেত্রে অনেক বেশি। রাষ্ট্রপুঞ্জের মহিলা বিষয়ক সংস্থা জানিয়েছে, সত্তরের দশকে ইবোলার প্রথম প্রাদুর্ভাবে মোট মৃত্যুর ৫৬ শতাংশই ছিলেন নারী। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে কঙ্গোর ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবে আক্রান্তদের প্রায় দুই তৃতীয়াংশই ছিলেন নারী ও কিশোরী। বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্তমান প্রাদুর্ভাবেও একই চিত্র দেখা যেতে পারে। অসুস্থদের স্নান করানো, খাওয়ানো, কাপড় পরিষ্কার করা মতো কাজ নারীরাই বেশি করে থাকেন। ফলে ভাইরাসের সংস্পর্শে আসার ঝুঁকিও তাদের বেশি। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

প্রসঙ্গত,আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) বুনিয়া শহরের  বাসিন্দা ২৮ বছর বয়সী অ্যালিন কাসিওয়া তাঁর ইবোলা আক্রান্ত অসুস্থ মায়ের প্রায় এক সপ্তাহ ধরে সেবা করছেন । সুরক্ষা সামগ্রী বলতে তাঁর কাছে রয়েছে শুধু একটি সাধারণ মাস্ক। হাসপাতালেও সংক্রমণের আশঙ্কা রয়েছে বলে তাঁরা মনে করছেন। স্বাস্থ্যকর্মীদের মতে, কাসিওয়ার ঘটনা বর্তমান সংকটে নারীদের বাস্তব পরিস্থিতির প্রতিফলন। গর্ভবতী নারীদের জন্য পরিস্থিতি আরও উদ্বেগজনক। সংক্রমণের ভয়ে অনেকেই স্বাস্থ্যকেন্দ্রে যেতে চাইছেন না। এতে প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা মা ও নবজাতকের মৃত্যুঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, বর্তমানে কঙ্গোতে ছড়িয়ে পড়া বান্ডিবুগিও (Bundibugyo) প্রজাতির ইবোলা ভাইরাসের মৃত্যুহার ৩০ থেকে ৫০ শতাংশের মধ্যে হতে পারে। এই প্রজাতির বিরুদ্ধে এখনও অনুমোদিত কোনও ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা নেই, যদিও পরীক্ষামূলক গবেষণা চলছে। এদিকে সঙ্ঘাত,  দুর্বল স্বাস্থ্য পরিকাঠামো, চিকিৎসা সামগ্রীর ঘাটতি এবং মানুষের মধ্যে অবিশ্বাসের কারণে রোগ নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হচ্ছে। WHO এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলি দ্রুত পদক্ষেপের পাশাপাশি নারীকেন্দ্রিক স্বাস্থ্য সুরক্ষা পরিকল্পনার উপরে জোর দিচ্ছে।

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মাথায় গামছা, গেঞ্জি-বারমুডা পরে খালি পায়ে জমিতে নেমে চাষের কাজে ব্যস্ত মন্ত্রী গৌরিশঙ্কর

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?