জাপানি তেলের উৎস কী, আদতে এটি কতটা কার্যকর জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাম্প্রতিক কালে টেলিভিশন ও সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপনের দৌলতে একটি অতি পরিচিত পন্য হল জাপানি তেল (Japani oil)। প্রস্তুতকারক সংস্থার মতে এই তেল নাকি যৌনতা (Sexuyality) বর্ধক। এই তেলের ব্যবহারে নাকি দীর্ঘ সময় ধরে যৌন সঙ্গমে লিপ্ত থাকতে সক্ষম হন পুরুষরা। এই তেলের চটকদারি বিজ্ঞাপনের ফলে আকৃষ্ট হন অনেকেই। তবে অনেকের দাবি এই তেল সম্পর্কে বিজ্ঞাপনে যে সকল দাবি করা হয় তা সম্পূর্ণ মিথ্যা। সব মিলিয়ে এই তেল নিয়ে বিতর্ক কিছু কম হয় না। এই তেলের নাম “জাপানি তেল” কেন? থেকে এই তেলে কী কী উপকরণ ব্যবহার করা হয়? সব কিছু নিয়েই সাধারন মানুষের মনে ব্যাপক কৌতুহল লক্ষ করা যায়।

জাপানি তেলের এই নাম শুনলেই প্রথম যেটা মনে আসে তা হল এই তেলের উৎস বোধহয় জাপানে। কিন্তু আসল সত্যি হল জাপানের সঙ্গে এই তেলের কোনও সম্পর্ক নেই। শুধু তাই নয় যে সকল আয়ুর্বেদিক উপাদান দিয়ে এই জাপানি তেল তৈরি করা হয় তা দিয়ে প্রাচীন কালে জাপানে এই ধরনের কোন তেল তৈরি করা হত কিনা তাও জানা যায়নি। প্রস্তুতকারক সংস্থার মতে এই আয়ুর্বেদিক তেল যৌনতা বর্ধক ওষুধ হিসেবে প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। তবে প্রস্তুতকারক সংস্থার এই দাবির স্বপক্ষে কোন সত্যতার প্রমানও পাওয়া যায়নি।

জাপানি তেল প্রস্তুতকারক সংস্থার দাবি একাধিক আয়ুর্বেদিক উপাদান এবং মুলের নির্যাস দিয়ে তৈরি করা হয় এই তেল। যার মধ্যে অন্যতম জলপাই তেল, লবঙ্গ, তিলের তেল, আকরকরা শিকড়, জ্যোতিস্মতি বীজ, কেশর, হরতাল ভস্ম, লতা কস্তুরি, কার্পাস বীজের তেল, ক্যাস্টোরিয়াম, জাফরান, অশ্বগন্ধা, চামেলি ফুলের তেলের মত আরও একাধিক উপাদান। কিন্তু এই সকল উপাদান আদতে যৌনতা বর্ধক কিনা সেই বিষয়ে কোনও প্রমান পাওয়া যায়নি। শুধু তাই নয় বিশেষজ্ঞদের মতে একমাত্র চিকিৎসা শাস্ত্র অনুসারে পদ্ধতিগত চিকিৎসা ছাড়া কোন কিছু দিয়েই পুরুষদের যৌনতা বৃদ্ধি করা যায়না।   

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে মার্কিন সেনা, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করে দিল তেহরান

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩