ত্বকের যত্নে নারকেল তেল কতটা কার্যকরী

নিয়মিত নারকেল তেলের ব্যবহার ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট করে দিতে সক্ষম। ত্বকে কোনওরকম জ্বালাপোড়া ভাব কমাতেও কার্যকর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নারকেল তেলের জুড়ি নেই। চুলের পাশাপাশি ত্বকের যত্নেও নারকেল তেল দারুণ উপকারী। তবে ত্বকের যত্নে নারকেল তেল ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। যেগুলি জানা খুবই জরুরি। যাদের তেলতেলে ত্বক, তাঁরা সরাসরি মুখে এই তেল মাখবেন না। তবে ফেসপ্যাকের উপাদান মাখতে পারেন। যাদের ত্বক শুষ্ক তাঁরা ক্রিমের মতো মুখে নারকেল তেল মাখতে পারেন। বাজারচলতি নারকেল তেল না কিনে এক্সট্রা ভার্জিন নারকেল তেল কিনুন। এটি সাধারণ নারকেল তেলের চেয়ে হালকা এবং পরিশুদ্ধ। জানেন কি, নিয়মিত নারকেল তেলের ব্যবহার ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট করে দিতে সক্ষম। ত্বকে কোনওরকম জ্বালাপোড়া ভাব কমাতেও কার্যকর।

কীভাবে ফেসপ্যাকে নারকেল তেল ব্যবহার করবেন?

উজ্জ্বল ত্বকের জন্য নারকেল তেল ও মধুর প্যাক: এই ফেসমাস্কটি ক্লিনজারের মতো কাজ করবে। ত্বকে জমে যাওয়া ধুলা ময়লা ও মৃত কোষ সরিয়ে ত্বক উজ্জ্বল রাখবে।

কী কী লাগবে

এক কাপের এক চতুর্থাংশ কাপে নারকেল তেল, ১ টেবিলচামচ কাঁচা মধু, এক চতুর্থাংশ শিয়া বাটার নিন।

পদ্ধতি : এরপর একটি পাত্রে নারকেল তেল আর শিয়া বাটার আঁচে বসিয়ে গলিয়ে নিন। আঁচ থেকে নামিয়ে এর মধ্যে কাঁচা মধু যোগ করুন। এরপর ভালো করে মিশিয়ে সারা মুখে লাগিয়ে আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

ব্ল্যাকহেডস কমাতে নারকেল তেল ও বেকিং সোডার প্যাক

এই ফেসমাস্কটি ক্লিনজারের মতো কাজ করে। ত্বকে জমে যাওয়া ধুলাময়লা, মৃত কোষ সরিয়ে ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করবে।

কী কী লাগবে

১টেবিলচামচ নারকেল তেল, ১ চা চামচ বেকিং সোডা

পদ্ধতি: বেকিং সোডা আর তেল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে ব্ল্যাকহেডসের উপর লাগিয়ে হালকা মাসাজ করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার করলেই ব্ল্যাকহেডসের সমস্যা কমবে।

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের