পা ফেটে চৌচির ? এই নিয়ম মানলেই ত্বক হবে মাখনের মত মোলায়েম

Share:

নিজস্ব প্রতিনিধি : শীতকালে অনেকে ফাটা গোড়ালির সমস্যায় ভোগেন। যা কিছুই করা হোক না কেন, পা ফাটা রোধ করা যায় না। এই সমস্যায় নাজেহাল হন অনেকেই। মোজা ছাড়া বাইরে বেরোনোই যায় না। শীতকাল এলেই পা ফাটতে শুরু করে। পায়ের গোড়ালি ফাটার সমস্যা ছেলেমেয়ে সবার মধ্যেই দেখা যায়। আপনিও কী এই সমস্যায় ভুগছেন ? এই হাড় কাঁপানো শীতে পা ফাটা রোধে আপনাকে তবে বেশ কিছু নিয়ম মানতে হবে। তাহলেই পা হবে মসৃণ, মাখনের মত মোলায়েম।

প্রতি রাতে পেট্রোলিয়াম জেলি বা ফুট ক্রিম ব্যবহার করা অথবা বাইরে থেকে ঘুরে এসে ভাল করে পা ধুয়ে নেওয়াই শুধু পায়ের যত্ন নয়। পায়ের খেয়াল রাখতে নজর দিতে হবে জুতো বাছাইয়ের ক্ষেত্রেও। আর পা সব সময় শুকনো রাখার চেষ্টা করতে হবে।

ময়েশ্চারাইজার : পা ফাটা ঠেকাতে হলে নিয়মিত স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার লাগান। তবে ময়েশ্চারাইজার লাগানোর বেশ কিছু নিয়ম আছে। প্রথমে পা ধুয়ে পরিস্কার করে নিন। হালকা গরম জলে পা ভাল করে পরিস্কার করে নিন। এরপরই ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

নারকেল তেল : শীতকালে ত্বকের আদ্রতা ধরে রাখতে নারকেল তেলের জুড়ি আর নেই। ভাল করে পা পরিস্কার করে নিন। এরপর নারকেল তেল লাগিয়ে নিন। বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল পায়ে লাগিয়ে নিন, এরপর পায়ে মোজা পড়তে পারেন। সকালে উঠে দেখবেন পা নরম হয়ে গিয়েছে।

সুতির মোজা : পা ফাটা রোধ করতে সবচেয়ে ভাল উপায় হল সুতির মোজা। তবে ৫-৬ ঘন্টার বেশি একই মোজা ব্যবহার করবেন না। ঘাম না হলেও মোজা এক টানা পরলে পায়ে নানা ফাঙ্গাল সংক্রমণ হয়। তবে মোজা পরার আগে পা মুছে নিন। ভেজা পায়ে মোজা পরা ঠিক নয়।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ