অর্থসঙ্কট থেকে মুক্তি পেতে বাড়িতে রাখুন লাকি প্ল্যান্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধারন বাঙালি বাড়ির একটি প্রধান বৈশিষ্ট হল তুলসী গাছের (Tulshi plant) উপস্থিতি। গ্রাম বাংলায় প্রায় প্রত্যেক বাড়িতেই সামনের ফাঁকা জায়গায় একটি তুলসী মঞ্চ থাকে। শহরে আবার বাড়ির ছাদে রাখা হয় তুলসীর টব। বাস্তুতন্ত্র অনুযায়ী বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত শুভ। তবে শুধু তুলসী নয় একাধিক গাছকে বাস্তুশাস্ত্রে শুভ বলে মনে করা হয়। এই সব গাছ বাড়িতে থাকলে সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকে বলেই মত বিশেষজ্ঞদের। এরকমই একটি গাছ হল জোয়ান গাছ (Ajwan plant)। আর্থিক সমস্যা (Financial crisis) দূর হওয়া থেকে সংসারে সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনা বিভিন্ন বিষয়ে জোয়ান গাছকে লাকি প্ল্যান্ট (Lucky plant) বলে মনে করা হয়। দেখে নিন সঠিক উপায়ে বাড়িতে জোয়ান গাছ রাখার পদ্ধতি।

জোয়ান গাছ রক্ষনাবেক্ষনে তেমন কোনও জটিলটা নেই। অত্যন্ত কম যত্নেই বেড়ে ওঠে এই গাছ। টবে জোয়ান গাছ লাগিয়ে তা বাড়ির ছাদে রেখে দিন। এমন জায়গায় রাখবেন যেখানে নিয়মিত রোদ লাগে। মাঝে মাঝে গাছে অল্প জল ছড়িয়ে দেবেন। তাহলেই সতেজ হয়ে বেড়ে উঠবে আপনার লাকি জোয়ান গাছ। খুব একটা যত্নের প্রয়োজন পড়বে না।

বাস্তুমতে বাড়িতে জোয়ান গাছ রাখার উপকারিতা

বাস্তুশাস্ত্র মতে জোয়ান গাছ পরিবারের জন্য অত্যন্ত শুভ। বাড়িতে জোয়ান গাছ থাকলে অর্থ সঙ্কট খুব একটা প্রভাব ফেলতে পারে না। পাশপাশি যদি কেউ অর্থ সঙ্কটে ভোগেন তাহলেও বাড়িতে জোয়ান গাছ লাগালে কিছু দিনে অর্থসঙ্কট দূর হয়ে যায়।

পাশপাশি বাড়িতে জোয়ান গাছ রাখলে ঘন ঘন সর্দি, কাশি, বদ হজমের মত সাধারন সমস্যা থেকেও রেহাই পান বাড়ির সদস্যরা। আয়ুর্বেদিক মতে জোয়ান পাতায় রয়েছে একাধিক ঔষধি গুন যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। হজমের সমস্যায় ভুগলে ৪-৫টি জোয়ান পাতা ভালো করে ফুটিয়ে নিয়ে সেই জল ঠাণ্ডা করে খেলে উপকার পাওয়া যায়। আবার সর্দি-কাশির ক্ষেত্রেও অত্যন্ত উপকারী জোয়ান পাতা।     

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের