কিডনি সুস্থ রাখতে এই অভ্যাসগুলি জরুরি, জানুন বিস্তারিত…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি হল কিডনি। শরীরের ভেতরে জমে থাকা বর্জ্য পদার্থ ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দেওয়াই এর প্রধান কাজ। কিন্তু বর্তমান জীবনযাত্রা ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে অনেকের মধ্যেই কিডনির সমস্যার ঝুঁকি বাড়ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস কিডনির জন্য সবচেয়ে বড় ঝুঁকির কারণ। দীর্ঘদিন ধরে এই রোগগুলো নিয়ন্ত্রণে না থাকলে কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে। এছাড়া হাত-পা ফোলা, প্রস্রাব কমে যাওয়া বা মুখে ফোলাভাব দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা।

কিডনি সুস্থ রাখতে নিয়মিত জীবনযাপন এবং খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি অতিরিক্ত নুন, স্যাচুরেটেড ফ্যাট ও প্রসেসড খাবার কম খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে পটাশিয়াম বেশি থাকা খাবারও সীমিত পরিমাণে খাওয়ার কথা বলা হয়।

চিকিৎসকদের মতে, অকারণে দীর্ঘদিন পেনকিলার বা ব্যথার ওষুধ খাওয়াও কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। তাই সুস্থ থাকতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক খাদ্যাভ্যাস ও সচেতনতা কিডনিকে দীর্ঘদিন সুস্থ রাখতে বড় ভূমিকা রাখতে পারে।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই