চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফুলের হোলি থেকে লাঠমার হোলি… মথুরা-বৃন্দাবনে কবে পালিত হবে?

নিজস্ব প্রতিনিধি : মথুরা-বৃন্দাবনের হোলি বিশ্বখ্যাত। দেশ-বিদেশ থেকে শ্রীকৃষ্ণের ভক্তরা হাজির হন মথুরা বা বৃন্দাবনে। বরসানায় লাড্ডুমার হোলি এবং লাঠমার হোলি খেলতে আসেন অনেকেই। প্রতি বছর ফ্লাগুন মাসের পূর্ণিমা তিথিতে হোলিকা দহন হয়। পরেরদিন পালিত হয় হোলি। এই বছর ৪ মার্চ দেশজুড়ে হবে হোলি। প্রতিবারের মতো এবারও মথুরা বৃন্দাবনে মহা সমারোহের সঙ্গে পালিত হবে হোলি। লাড্ডুমার হোলি এবং লাঠমার হোলি কবে খেলা হবে জানেন?

লাড্ডুমার হোলি

আগামি ২৫ ফেব্রুয়ারী  বুধবার বরসানায় লাড্ডুমার হোলি উদযাপিত হবে। বরসানার শ্রী লাডলি অর্থাৎ রাধা রাণী মন্দিরে লাড্ডুমার হোলি খেলা হয়ে থাকে। এই হোলি অন্যরকমের হয়।এই দিন মানুষ হোলির রঙ ব্যবহার করা হয়না। তার পরিবর্তে একে অপরকে লাড্ডু বা মিষ্টি ছিটিয়ে উৎসব উদযাপন করে। এই দিনটি হোলি উৎসবের সূচনা করে। মন্দিরের ছআদ থেকে বোঁদের লাড্ডু ছোঁড়েন পুরোহিতরা। সেটাই প্রসাদ হিসেবে ভক্তরা গ্রহণ করেন।

লাঠমার হোলি

লাড্ডুমার হোলি উদযাপনের পরের দিন  বরসানায় লাঠমার হোলি খেলা হয়। এই হোলি বিশ্ব বিখ্যাত। এই বছর লাঠমার হোলি হবে ২৬শে ফেব্রুয়ারী। এই হোলিতে মহিলারা পুরুষদের লাঠি দিয়ে মারেন। পরের দিন নন্দগাঁওতেও লাঠমার হোলি খেলা হয়।

ফুলের হোলি

বাঁকে বিহারী মন্দিরে ফুল দিয়ে হোলি উদযাপন করা হয়। এটি একটি ঐতিহ্য পূর্ণ খেলা। ২৮শে ফেব্রুয়ারী বৃন্দাবনে ফুলের হোলি উদযাপিত হবে। এই দিনে রংভরী একাদশীও উদযাপিত হবে। এই দিনে দেব-দেবীদের উদ্দেশ্যে রঙ নিবেদন করা হয়।

হোলিকা দহন এবং রঙের হোলি

চলতি বছরে হোলিকা দহন উদযাপিত হবে ৩ মার্চ। এই উৎসবটি মন্দের উপর ভালোর জয়ের প্রতীক। পরের দিন, ৪ মার্চ, ধুলান্ডি বা রঙের হোলি উদযাপিত হবে।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ