সরস্বতী পুজোয় শুধুই কী শাড়ি পরবেন, অপশনে রাখুন এই সমস্ত পোশাকগুলিও

তবে যুগ পাল্টেছে, ফ্যাশনেও এসেছে নানারকম ট্রেন্ডিং। শাড়ি পরার স্টাইল গিয়েছে বদলে। এখন মানুষ ব্লাউজ ছাড়া টপের সঙ্গেও নানারকম আঙ্গিকে শাড়ি পরছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বাঙালির ‘ভ্যালেন্টাইনস ডে’ মানেই সরস্বতী পুজো। আগেকার দিনে সরস্বতী পুজো মানেই মেয়েদের কাছে অন্যরকম স্পেশ্যাল একটা দিন। কারণ এদিন সকাল সকাল উঠে গায়ে হলুদ মাখা, কী শাড়ি পরব, কীরকম সাজব- তা নিয়ে সপ্তাহ জুড়ে চলতে থাকে একাধিক পরিকল্পনা। তবে এখন প্রেমিকের সঙ্গে ঘোরা এটাই যেন মূল মন্ত্র মেয়েদের। সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি মাস্ট। এদিন কচিকাঁচারাও এই দিনটায় লাল পাড় হলুদ শাড়িতে নিজেদের মুড়িয়ে টলমল পায়ে ঘুরে বেড়ায়। মনে হয় যেন, রাস্তা দিয়ে সারি সারি হলুদ ফুল সাজানো রয়েছে। ফলে বুঝতেই পারছেন, সরস্বতী পুজোর সকলের কাছেই সমান ভাবে স্পেশ্যাল! তবে যুগ পাল্টেছে, ফ্যাশনেও এসেছে নানারকম ট্রেন্ডিং। শাড়ি পরার স্টাইল গিয়েছে বদলে। এখন মানুষ ব্লাউজ ছাড়া টপের সঙ্গেও নানারকম আঙ্গিকে শাড়ি পরছেন। এছাড়াও শাড়ি বাদেও একাধিক পোশাকে এদিন নিজেকে সাজাতে পারেন। কি কি দেখে নিন…

১| শাড়ি

সরস্বতী পুজোয় মানেই হলুদ শাড়ি। বাসন্তীরঙা শাড়ি। লাল পাড় বা সবুজ পেড়ে হলুদ শাড়িই এদিন বাঙালি মেয়েদের কাছে আলাদাই ঐতিহ্য পাই। যুগ বদলালেও সরস্বতী পুজোর দিন হলুদ শাড়িতেই নিজেকে মুড়ে ফেলেন। এদিন সকালের দিকে ভারি কিছু ক্যারি করতে না চাইলে হলুদ সুতি, খাদি, লিনেন পরতে পারেন, সঙ্গে কনট্রাস্ট কালারের স্টাইলিষ্ট ব্লাউজ। হলুদ ছাড়াও সাদা শাড়ি পরতে পারেন।

২| লেহঙ্গা-ডিজাইনার কুর্তি

অনেকেই শাড়ি পরতে পছন্দ করেন না। তাঁরা এই দিন ব্রাইট ইয়েলো অথবা ব্রাইট কোনও কালারের লেহঙ্গা পরতে পারেন। মানানসই ক্রপ টপের সঙ্গে লেহঙ্গা বা জমকালো ঘেরওয়ালা স্কার্ট একেবারে জমে যাবে। আর এক দিকে নিন দোপাট্টা। একটা স্টাইলিশ লুক এনে দেবে।

৩। ডিজাইনার কুর্তি বা গাউন

এদিন এথনিক মিড লেংথ ড্রেসও পরতে পারেন। সুন্দর উজ্জ্বল রঙের এ-লাইন কুর্তির সঙ্গে কনট্রাস্ট করে পরতে পারেন স্লিম-ফিট এথনিক প্যান্টস।

৪| প্যান্ট-শাড়ি

যাঁরা শাড়ি পরতে ভালবাসেন, অথচ সামলানোর ভয় পান যান, তাঁরা নর্ম্যাল শাড়িকে প্যান্ট স্টাইলে পরুন। বা প্যান্ট স্টাইল সেট শাড়িও পরতে পারেন।

৫| সাজসজ্জা

ড্রেসের সঙ্গে চাই মানানসই সাজ। তাই সকালের দিকে হালকা মেকআপ করুন, চোখে মোটা আইলাইনার আর কাজল পরুন। তবে চোখের মেকআপ একটু গাঢ় হলে, সামঞ্জস্য রেখে ঠোঁটের মেকআপ মিউটেড রাখাই ভালো। আর চুল খোলা রাখুন। খোঁপা করলে পছন্দ মতো ফুল লাগাতে পারেন। একটু ভারী গয়না পরলেও মানিয়ে যাবে। সাদা অথবা হলুদ শাড়ির সঙ্গে রুপোর স্টেটমেন্ট নেকলেস আর সঙ্গে মানানসই ঝুমকো নির্ভয়ে পরতে পারেন!

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের