চোখের তলার ডার্ক সার্কেল নিরাময়ে কিছু সহজ টিপস

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ রাত জেগে মোবাইল ঘাটাটা বর্তমান তরুন প্রজন্মের অন্যতম অভ্যাস। অনেকে আবার বাড়ি ফিরেও অনেক রাত পর্যন্ত ল্যাপটপে কাজ করেন। ফলত কম ঘুমের কারনে চোখের তলায় দেখা দেয় ডার্ক সার্কেল। হাজার চেষ্টা করেও চোখের তলার ডার্ক সার্কেল কমানো সম্ভব হয় না। এর ফলে পরিবার পরিজন এবং বন্ধু মহলে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই প্রতিবেদনে রইল সহজ কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে চোখের তলার ডার্ক সার্কেলের (under eyes dark circle)সমস্যা কমানোর উপকারী কিছু টিপস যা নিয়মিত অনুসরন করলে ধীরে ধীরে ফিকে হয়ে যাবে আপনার চোখের তলার কালি বা কালচে ছোপ।

আন্ডার আইক্রিম

রাতে শুতে যাওয়ার আগে নিয়মিত ভাবে চোখের তলায় আন্ডার আইক্রিম লাগান। আপনার স্কিন অয়েলি হলে জেল বেসড আন্ডার আইক্রিম লাগাতে পারেন। সকালে ঘুম থেকে উঠে ভাল করে পরিষ্কার ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।

সানস্ক্রিন

যাঁদের ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে তাদের বাড়ির বাইরে বেরনোর আগে অতি অবশ্যই চোখের চারপাশে বিশেষ করে চোখের তলার অংশে সানস্ক্রিন লাগিয়ে নিতে হবে। তবে চোখের চারপাশে সানস্ক্রিন লাগানোর সময় খুব সাবধানে তা অলাগাবেন। খেয়াল রাখবেন চোখে যেন সানস্ক্রিন কোনও ভাবে ঢুকে না যায়। নাহলে হিতে বিপরীত হতে পারে অনান্য সমস্যাও দেখা দিতে পারে।

টি ব্যাগ

চোখের চারপাশে ব্যবহার হয়ে যাওয়া টি ব্যাগ ফেলে না দিয়ে চোখের চারপাশে  কিছুক্ষণ লাগিয়ে রেখে চোখ ঠান্দা জলে ধুয়ে ফেলুন। এর পাশাপাশি তুলো ঠান্ডা জলে ভিজিয়ে কিছুক্ষণ সেটা চোখের উপর রেখে তারপর ফেলে দিন। ডার্ক সার্কেল দূর করতে এই পদ্ধতি খুবই উপকারী।

শসা বা আলুর রস

শসা বা আলুর রসও চোখের ডার্ক সার্কেল নিরাময়ের ক্ষেত্রে অত্যন্ত উপকারী। নিয়মিত চোখে এক টুকরো শসা বা এক টুকরো আলু দিয়ে কিছুক্ষন রেখে দিন। একটু পরে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন উপকার পাবেন।

পর্যাপ্ত ঘুম

মুলত অনিদ্রার কারণেই চোখের চারপাশে কালচে ছোপ পড়ে যায়। তাই অবিলম্বে রাত জাগার অভ্যাস ত্যাগ করুন। রাতের ঘুম সারাদিনের অন্য কোনও সময়েই হয় না। সেইজন্য রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে।

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের