প্রসাব ও মলের রঙ বলে দেবে আপনার লিভার কতটা সুস্থ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ হল লিভার (Liver) । কারণ আমরা সারাদিন যে সমস্ত খাবার খাই তা হজম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের লিভার। তাই লিভার ক্ষতিগ্রস্ত হলে আমাদের শরীরের পরিপাকতন্ত্র ব্যহত যা থেকে দেখা দেয় বিভিন্ন রকম পেটের অসুখ। হয়। শুধু তাই নয় লিভারের অসুখ থেকে নানারকম কঠিন অসুখের ঝুকিও বেড়ে যায়। তাই লিভারের অসুখ একদম হালকা ভাবে নেওয়া উচিত নয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই লিভারের অসুখ হলে অনেকেই বুঝতে পারেন না।। তবে বিশেষজ্ঞদের মতে শরীরের এই ছয়টি লক্ষন (six symptomps )জানিয়ে দেয় আপনি লিভারের অসুখে (Liver disease) আক্রান্ত।

মলের রঙের পরিবর্তন: মলের রঙ পরিবর্তন হলে বুঝতে হবে আপনি লিভারের অসুখে আক্রান্ত। লিভারে তৈরি হওয়া পিত্তে লবণ থাকার কারনে আমাদের মলের রঙ গাঢ় হয়ে যায়। কিন্তু লিভারের সমস্যায় আক্রান্ত হলে চর্বি জাতীয় খাবার হজমের ক্ষেত্রে সমস্যা হবে। এর ফলে মল পাতলা হয়ে যায় এবং মলের রং হালকা হয়ে যায়।

ঘন ঘন বমি বা বমিবমি ভাব: ঘন ঘন বমি বা বমিবমি ভাব লিভারের অসুখের খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। লিভারের অসুখ হলে লিভার খাবারের বিষাক্ত পদার্থগুলিকে ফিল্টার করার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে বিষাক্ত পদার্থগুলি রক্তে জমা হতে শুরু করে। এর থেকেই রোগীর ঘন ঘন বমি বা বমি ভাব হয়।

গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স: লিভারের অসুখে আক্রান্ত হলে যে কোনও কিছু খাবার খাওয়ার পরই টয়লেটে যেতে হয়। কারন লিভারের অসুখের ফলে তা খাওয়া খাবার শোষণ করতে পারেনা। এর ফলে খাওয়া খাবার কোলনে প্রতিক্রিয়া সৃষ্টি করে যা থেকে কোলন সংকুচিত হতে শুরু করে। কোলন সংকোচনের ফলেই শরীর টয়লেটে যাওয়ার সংকেত দেয়।

প্রস্রাবের রঙ পরিবর্তন: লিভারের সমস্যা থাকলে তা বিলিরুবিন রাসায়নিককে ভেঙে ফেলতে পারে না। এর ফলে লিভারে বিলিরুবিনের মাত্রা বাড়তে শুরু করে। লিভারে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে প্রস্রাবের রঙ পরিবর্তন হয়। লিভারে কোনও রকম সংক্রমণ হলেও প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়ে যায়।

ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া: লিভারে সমস্যা থাকলে ত্বক ও চোখের রং হলুদ হতে শুরু করে। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ার কারনেই এটা ঘটে। লিভারের অসুখে আক্রান্ত হলে, অনেক ক্ষেত্রে ত্বকে ক্রাস্টও তৈরি হতে শুরু করে যা থেকে চুলকানি হয়।

পেট ফাঁপা: লিভারের অসুখের আরও একটি লক্ষণ হল পেট ফাঁপা। লিভারের অসুখে আক্রান্ত হলে শরীরের তরল পদার্থগুলি পেটে জমতে শুরু করে। এর ফলে মানুষের পেট, পায়ের পাতা, ও গোড়ালি জল জমে ফুলে যায়।

এই ছয়টি লক্ষন আপনার দেখা দিলে বুঝতে হবে আপনি লিভারের অসুখে আক্রান্ত। এই উপসর্গগুলি দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা