ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখতে ব্যবহার করুন কোরিয়ান বিউটি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ শুধু অন্যের চোখে নিজেকে সুন্দরী রূপে তুলে ধরাই নয় নিজেকে ভাল রাখতেও বর্তমান দিনে রূপচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রূপচর্চার ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিকে প্রাধান্য দেওয়ার পাশপাশি বর্তমান দিনে বিভিন্ন বাজার চলতি সামগ্রীও ব্যবহার করা হয়। একইসঙ্গে প্রাধান্য দেওয়া হয় বিভিন্ন বিদেশী পদ্ধতিকেও। রূপচর্চার ক্ষেত্রে কয়েক বছর ধরে ট্রেন্ডে রয়েছে কোরিয়ান বিউটি। নিখুঁত ত্বকের (Skin care) অধিকারী হওয়ার জন্য খুবই উপকারী কোরিয়ান বিউটি (Korean beauty tips) পদ্ধতি । আপনিও ব্যবহার করতে পারেন এই কোরিয়ান বিউটি টিপস।

১। কোরিয়ান বিউটি পদ্ধতিতে মুখ ধোওয়ার সময় প্রথমে মুখে ফেস অয়েল মেখে নিন। এরপর কোনও ফোম ভিত্তিক ফেসওয়াশ ব্যবহার করে মুখ পরিষ্কার করে নিন। এতে ত্বকের মধ্যে জমে থাকা সমস্ত ধুলো, বালি, ময়লা এবং মৃত কোষ দূর হয়ে যাবে।

২। ফেসওয়াশের পর মুখে স্ক্রাবার ব্যবহার করুন। এক্ষেত্রে বাজার চলতি একাধিক কোরিয়ান ব্র্যান্ডের স্ক্রাবার ব্যবহার করতে পারেন। অথবা কফি, চিনি, ব্রাউন সুগারের মতো কিছু উপাদান দিয়েও স্ক্রাবার বানিয়ে নিতে পারেন। এতে ত্বক ভাল থাকবে।

৩। কোরিয়ান বিউটি পদ্ধতিতে ত্বকে টোনারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। টোনার ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শুধু তাই নয় ত্বকে টোনার ব্যবহার ত্বকের রোমকূপগুলো পরিষ্কার করতেও সাহায্য করে।

৪। কোরিয়ান বিউটি পদ্ধতিতে সিরামের ব্যবহারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ভিটামিন সি সমৃদ্ধ সিরাম ব্যবহার করতে পারেন। এই সিরাম ব্যবহার ত্বকের কোষকে পুষ্টি পেতে সাহায্য করে। পাশাপাশি সিরাম ব্যবহার করলে ত্বক অনেক বেশি হাইড্রেটেড থাকে। ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

৫। এছাড়াও ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার অত্যন্ত জরুরী। এর ফলে শুষ্ক ত্বকের হাত থেকে মুক্তি পাওয়া যায়।  

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু