শীতের শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তির উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ অক্টোবর মাস প্রায় শেষ। শীতের অপেক্ষা করতে করতেই গত কয়েকদিন ভোরের দিকে শিরশিরে ঠান্ডা বুঝিয়ে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত। এরইমধ্যে সিত্রাং পরবর্তী বাংলায় তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই। আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে ছিল দশ বছর পর আবার শনিবার অক্টোবরেই শহরের তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমেছে। অর্থাৎ একটু একটু করে শীত পড়তে শুরু করেছে বাংলায়। আর শীতকাল (Winter) মানেই শুষ্ক হাওয়া রুক্ষ (Dry) করে দেয় ত্বক (Skin) ও চুল (Hair)। তাই উত্তুরে হাওয়া বইতে শুরু করার আগেই ত্বকের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরী নাহলে ভরা শীতে সমস্যা আরও বাড়বে। বিশেষত যাদের শুষ্ক ত্বকের সমস্যা তাদের ক্ষেত্রে সমস্যা জটিল হয়ে উঠবে। শীতে ত্বকের যত্ন (Skin care) নিতে মেনে চলুন কিছু সহজ নিয়ম।

শীতে ত্বককে ভালো করে ময়েশ্চারাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবার ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করার পর অবশ্যই ময়েশ্চারাইজার লাগাতে হবে। এছাড়া ফেসওয়াশ বা ক্লিনজার জেটাই ব্যবহার করবেন সেটা যেন ময়েশ্চারাইজারযুক্ত হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। নাহলে শীতের শুরুতেই মুখের ত্বক রুক্ষ হয়ে পড়বে।

ময়েশ্চারাইজার ব্যবহারের পাশপাশি মুখ পরিষ্কার করার পর ভিটামিন সি যুক্ত ফেস সিরাম ব্যবহার করুন। এখন বিভিন্ন রকমের ফেস সিরাম পাওয়া যায়। আপনি মুখের ত্বকের ধরন অনুযায়ী বেছে নিতে পারেন যে কোনও ফেস সিরাম।

শীতে মুখে স্ক্রাব ব্যবহার করতে চাইলে ১৫ দিন ছাড়া একবার ব্যবহার করুন। নাহলে ঘন ঘন স্ক্রাবিং মুখের ত্বক বেশি রুক্ষ করে দেয়।। স্ক্রাবিং করার পর টোনিং আর ময়েশ্চারাইজিং অবশ্যই করবেন।

এখন নানা ধরনের শিট মাস্ক পাওয়া যায়। যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে। শীতকালে আপনার ত্বকের উপযোগী কোনও মাস্ক ব্যবহার করতে পারেন। এতে শীতের শুরুতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। শিট মাস্ক ব্যাবহার না করতে চাইলে  ক্লে মাস্ক বা জেল মাস্কও ব্যবহার করতে পারেন। নাইট মাস্কও ব্যবহার করতে পারেন। রাতে মাস্ক লাগিয়ে ঘুমিয়ে পড়ুন সকালে উঠে ধুয়ে নিন। এর ফলে ত্বকের রুক্ষতা কমে ত্বক উজ্জ্বল হবে।

শীতকালে বাইরে বেরনোর আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সকালে অফিস বা অন্যান্য কাজে বেরোতে হলে ফেস প্রাইমার আর সানস্ক্রিন ব্যবহার করুন। আর সেইসঙ্গে রাতে নাইটক্রিম ব্যবহার করাটাও অত্যন্ত জরুরী। যদি সিরাম বা অন্য কিছু ব্যবহার না করেন সেক্ষেত্রে ভিটামিন সি যুক্ত নাইটক্রিম ব্যবহার করতে পারেন।

আরও পড়ুনঃ শীতকালে চুলের আদ্রতা বজায় রাখতে বিশেষ যত্ন নিন।

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের