আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীতের পোশাক ব্যবহারের আগে কী কী করবেন…

নিজস্ব প্রতিনিধি: ডিসেম্বর মাস পড়ে গিয়েছে। সকালের দিকে বেশ ঠান্ডা অনুভূত হলেও সারাদিনের চাইতে রাতেই বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। এই সময় সকলেই সতর্ক থাকুন। নয়তো ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এখুনি বের করে ফেলুন শীতের পোশাক। গত একবছর ধরেই বাক্সবন্দী সকল শীতের পোশাক। তাই শীতের পোশাক পরার আগে দুটি কাজ অবশ্যই করে নেবেন। সবার আগে পোশাক কিংবা কম্বল পরিষ্কার করে নেবেন। দোকানে কাচাতে দেবেন। অধিকাংশই এগুলো পরিষ্কার না করে কম্বল গায়ে দিয়ে থাকেন। কিন্তু, যতই যত্ন করে রাখুন ধুলো জমবেই। বিশেষ করে শীতের পোশাকে ও কম্বলে দ্রুত ধূলা জমে। শীতের পোশাক ব্যবহারের আগে আরও যা করবেন-

শীতের পোশাক ও কম্বল বাক্স থেকে বের করে রোদে দিন। রোদে দিলে জীবাণু দূর হয়ে যায়। সারা শীত জুড়ে এমনভাবে শীতের পোশাক রোদে দিন। জীবাণু ও ধুলা দূর হবে।

কম্বল বা লেপে অবশ্যই কভার ব্যবহার করুন। শীতের মৌসুমে অনেকেই ডাস্ট অ্যালার্জিতে ভোগেন। তাই সমস্যা থেকে মুক্তি পেতে শীতের জিনিস ভালো করে পরিষ্কার করে রাখুন। সোয়েটার পরিষ্কার করতে ভিনেগার ব্যবহার করতে পারেন। অথবা শ্যাম্পু দিয়েও সোয়েটার পরিষ্কার করতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

রাতে এসি চালিয়ে ঘুমালে বাড়তে পারে একাধিক স্বাস্থ্যঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ওজন কমাতে সাহায্য করতে পারে এই ১০ খাবার! দাবি আমেরিকান ফিটনেস কোচের

হৃদরোগীদের জন্য সতর্কবার্তা! ফ্রিজে থাকা এই ৩ ‘স্বাস্থ্যকর’ খাবারও ডেকে আনতে পারে বিপদ

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ